গরমের দিনে সাদা পোশাক ও শীতের দিনে কালো পোশাক আরামপ্রদ কেন?

সাদার রং তাপীয় বিকিরণের উত্তম প্রতিফলক। সাদা পোশাক সূর্যের তাপকে প্রতিফলিত করে ফিরিয়ে দেয়, তাই সাদা পোশাক সহজে উত্তপ্ত হয় না। আর কালো রং উত্তম শোষক। ফলে কালো পোশাক সূর্যের তাপ শোষণ করে উত্তপ্ত হতে পারে।  তাই গরমের দিনে সাদা পোশাক ও শীতের দিনে কালো পোশাক আরামপ্রদ। People’s Choice

Cv অপেক্ষা Cp বড় কেন?

আয়তন অপরিবর্তিত রেখে কোন গ্যাসে যদি কিছু তাপ প্রদান করা হয়, তাহলে ঐ গ্যাসের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। ফলে গ্যাসের তাপমাত্রা ও চাপ বৃদ্ধি পাবে। কিন্তু গ্যাস কোন বহিঃস্থ কাজ করতে পারবে না যেহেতু আয়তন স্থির। আবার, চাপ স্থির রেখে যদি গ্যাসে পরিমাণ তাপ প্রদান করা হয়, তাহলে ঐ তাপ এ ক্ষেত্রেও গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি … Read more

তাওহিদ বিশ্বাস করা প্রয়োজন কেন?

তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। মহান আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই হলো তাওহিদ। তাওহিদে বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইমান ও ইসলামে প্রবেশ করে। মানবজাতির হিদায়াতের জন্য দুনিয়াতে অনেক নবি-রাসুল আগমন করেছেন। তাঁরা সকলেই তাওহিদের দিকে মানুষকে আহবান করেছেন। তাঁদের সকলের দাওয়াতের মূল বাণী ছিল “লা ইলাহা ইল্লাল্লাহু” অর্থাৎ ‘আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ … Read more

কোষ বিভাজন কাকে বলে? কোষ বিভাজন কত প্রকার ও কি কি?

কোষ বিভাজন কাকে বলে?যে প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণী কোষের কোষ বিভাজন ঘটে, সেই প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। কোষ বিভাজনের প্রকারভেদ কোষ বিভাজন ৩ … Read more

বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন?

বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কারণ গতি জড়তার কারণে একটি গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়। একটি বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পর ফ্যানটি গতি জড়তার কারণেই সাথে সাথে থেমে যায় না। বরং কিছুক্ষণ ঘোরে ধীরে ধীরে থেমে যায়।

নট্রামস কি?

নট্রামস হলো শিক্ষা মন্ত্রাণালয় কর্তৃক পরিচালিত আত্মকর্মসংস্থানমূলক কাজে প্রশিক্ষণ প্রদানকারী একটি প্রতিষ্ঠান। এর প্রধান কাজ হলো বেকার যুবক-যুবতীদের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়া। এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিতে পারে। এভাবে বেকার সমস্যা সমাধান ও আত্মকর্মসংস্থানে উৎসাহিতকরণ নট্রামসের উদ্দেশ্য।

আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে?

কে. জে. হলস্টি – এর মতে, আন্তর্জাতিক রাজনীতি বলতে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়ার প্রক্রিয়াকে বোঝায়। পামার ও পারকিন্স এর মতে, আন্তর্জাতিক রাজনীতি হলো আন্তর্জাতিক সমাজের রাজনীতি।

error: Content is protected !!