ফসফোরাইলেশন কাকে বলে?

নাইট্রোজেন বেসের সাথে রাইবোজ সুগার যুক্ত হয়ে তৈরি হওয়া অ্যাডিনোসিনের সাথে এক বা একাধিক ফসফেট/ ফসফোরিক এসিড যুক্ত হয়ে অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ডাই ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠিত হয়। এভাবে ফসফেট যুক্ত হওয়ার সময় বাইরে থেকে শক্তি দিতে হয়। কোনো যৌগের সাথে এভাবে ফসফেট যুক্ত করার প্রক্রিয়াই হলো ফসফোরাইলেশন।

ম্যাক্রোউপাদান কাকে বলে?

উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় সেগুলোই ম্যাক্রানিউট্রিয়েণ্ট বা ম্যাক্রোউপাদান। ম্যাক্রোনিউট্রিয়েন্ট ১০টি যথা- নাইট্রোজেন(N), পটাসিয়াম(K), ফসফরাস(P), ক্যালসিয়াম(Ca), ম্যাগনেসিয়াম(Mg), কার্বন(C), হাইড্রোজেন(H), অক্সিজেন(O), সালফার(S) এবং লৌহ(Fe)।

শ্বাসকার্য কাকে বলে?

স্নায়ুবিক উত্তেজনায় বাহির থেকে অক্সিজেন(O2)  যুক্ত বায়ু ফুসফুসে প্রবেশ করা এবং নিঃশ্বাসের মাধ্যমে কার্বনডাই-অক্সাইড (CO2) যুক্ত বায়ু বাইরে নির্গত হওয়ার প্রক্রিয়াই হলো শ্বাসকার্য।

আদর্শ খাদ্য পিরামিড কাকে বলে?

একটি খাদ্য তালিকায় শর্করার পরিমাণ বেশি রেখে এবং শর্করাকে নিচের স্তরে রেখে পরিমাণগত দিক বিবেচনা করে শাকসবিজ, ফলমূল, আমিষ, স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে আদর্শ খাদ্য পিরামিড বলে। একটি আদর্শ খাদ্য পিরামিডের সর্বোচ্চ স্তরে থাকে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, আর সর্বনিম্ন স্তরে থাকে শর্করা জাতীয় খাদ্য। একটি … Read more

তরুণাস্থি কাকে বলে?

কঙ্কালতন্ত্রের অপেক্ষাকৃত নরম, কন্ড্রিনসমৃদ্ধ ও স্থিতিস্থাপক অস্থিই হলো তরুণাস্থি। এটি কঠিন যোজক কলার ভিন্নরূপ। এর কোষগুলো একক বা জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃকাতে অবস্থান করে। এটি বিভিন্ন অস্থির প্রান্তে, সংযোগস্থলে, কিংবা অস্থির কিছু অংশে উপস্থিত থাকে।

error: Content is protected !!