কুফর কাকে বলে?

ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটি অবিশ্বাস করাকে কুফর বলে। কুফর শব্দের শাব্দিক অর্থ হলো অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন রাখা কিংবা ঢেকে রাখা। যেমন- আল্লাহকে অবিশ্বাস করা কিংবা ইমানের মৌলিক অন্যান্য বিশ্বাসকে অস্বীকার করা। ইসলামের মৌলিক ইবাদতসমূহকে অস্বীকার করাও কুফরের অন্তর্ভূক্ত। আবার কেউ যদি হালালকে হরাম কিংবা হারামকে হালাল হিসেবে গ্রহণ করে, তবে তাও কুফর।

GPS কি?

GPS (Global Positioning System): GPS হলো একটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। এটি তিনটি অংশ নিয়ে গঠিত। স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) ভূ-উপগ্রহ স্টেশন এবং রিসিভার। এটি বিশেষভাবে কোডকৃত স্যাটেলাইট সিগনাল সরবরাহ করে, যা GPS রিসিভারে প্রসেস হয় এবং কোনো কিছুর অবস্থান, গতি ও সময় হিসেব করতে রিসিভারকে সক্ষম করে। কোনো কিছুর ত্রিমাত্রিক অবস্থান নির্ণয় করতে এবং রিসিভারে সময়ের … Read more

GPRS কি?

GPRS (General Packet Radio System). GPRS এর মূল উপাদান হলো সার্কিট সুইচের পরিবর্তে প্যাকেট সুইচের ব্যবহার। প্রচলিত ব্যবস্থায় একটি সার্কিট স্থায়ীভাবে একজন নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য সুইচ করা থাকতো, যা সার্কিট সুইচ মোড নামে পরিচিত।

অ্যামাইটোসিস বিভাজন কাকে বলে?

যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসটি সরাসরি দুটি অংশে বিভক্ত হয় তাই হলো অ্যামাইটোসিস কোষ বিভাজন। এক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসটি এবং সাইটোপ্লাজম দু’ভাগে বিভক্ত হয়। সাধারণত নিম্নশ্রেণির জীব যেমন- ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট ইত্যাদি জীবকোষে এ কোষ বিভাজন ঘটে।

অ্যাস্টার তন্তু কি?

মাইটোসিস কোষ বিভাজনের প্রো-মেটাফেজ ধাপে প্রাণিকোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে। এ সময়ে সেন্ট্রিওল দুটির চারিদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়। একে অ্যাস্টার তন্তু বলা হয়।

অবাত শ্বসন কাকে বলে?

যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাত শ্বসন বলে। অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষ মধ্যস্থ এনজাইম দ্বারা আংশিকরূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ (ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক এসিড ইত্যাদি), কার্বনডাই-অক্সাইড ও সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে অবাত শ্বসন বলে।

error: Content is protected !!