কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন?

দ্রুতি একটি স্কেলার রাশি কিন্তু বেগ একটি ভেক্টর রাশি। দ্রুতি হলো যেকোনো দিকে একক সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব আর বেগ হলো নির্দিষ্ট দিকে বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ দ্রুতি ও বেগ পরিমাপের ক্ষেত্রে পার্থক্য শুধু দিকের। কোনো রাশির এককের উপর দিকের কোনো প্রভাব নেই। তাই দ্রুতি ও বেগের একক অভিন্ন হলেও রাশি দুটি ভিন্ন।

ঘূর্ণনরত ঘড়ির কাঁটার ত্বরণ থাকে কি?

বেগের মানের পরিবর্তন অথবা দিকের পরিবর্তন অথবা উভয়ের পরিবর্তনের ফলে ত্বরণ সৃষ্টি হয়। বৃত্তাকার পথে ঘূর্ণনরত ঘড়ির কাঁটার বেগের মান সুষম থাকলেও দিক প্রতিনিয়তই পরিবর্তনশীল। তাই বলা যায়, ঘূর্ণনরত ঘড়ির কাঁটার ত্বরণ থাকে।

স্থির অবস্থান থেকে নিচে পড়ার সময় বস্তুর ওজন বাড়ে না কমে?

বস্তুর ওজন = বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ। বস্তুর ভর একটি ধ্রুব রাশি। সুতরাং অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হলে ওজনের পরিবর্তন হয়। অভিকর্ষজ ত্বরণ বাড়লে ওজন বাড়ে, অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায়। ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায়। আবার, উপর থেকে ভূ-পৃষ্ঠের দিকে আসতে থাকলে অভিকর্ষজ ত্বরণ বৃদ্ধি পায়, ফলে স্থির অবস্থার চেয়ে নিচে পড়ার সময় … Read more

গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয় এটি কি সম্ভব?

সম্ভব। যেমন- একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ বিন্দুতে এর বেগ তথা গতি শূন্য হয় কিন্তু বস্তুটির উপর তখনো অভিকর্ষজ ত্বরণ নিচের দিক বরাবর ক্রিয়া করে। সরলদোলকের ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে গতি শূন্য হলেও ত্বরণ থাকে। অতএব, গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়, এটি সম্ভব।

প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে কি বোঝ?

নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুযায়ী, বস্তুর উপর প্রযুক্ত বল এর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। সুতরাং প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে বোঝায় বেশি মানের একটি বল একটি ভরের উপর নির্দিষ্ট সময় ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন বেশি হবে এবং কম মানের একটি বল ঐ ভরের উপর ঐ সময় ধরেই ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কম হবে।

সমযোজী যৌগসমূহ নিম্ন গলনাংক ও স্ফূটনাংক বিশিষ্ট হয় কেন?

সমযোজী যৌগ সাধারণত নিম্ন গলনাংক ও স্ফূটনাংক বিশিষ্ট। সমযোজী বন্ধনও শক্তিশালী। কিন্তু সমযোজী যৌগের অণুসমূহ একে অন্যের সাথে দুর্বল ভ্যান্ডার ওয়ালস শক্তি দ্বারা আকৃষ্ট থাকে। কোনো সমযোজী বস্তু কঠিন অবস্থা হতে তরল বা বায়বীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার সময় কেবল এই ভ্যান্ডার ওয়ালস শক্তিকে ছিন্ন করতে হয়। এ কারণে কম তাপমাত্রাতেই সমযোজী যৌগের অণুসমূহ কম্পন দ্বারা … Read more

error: Content is protected !!