অস্পর্শ বল কাকে বলে?

 যে বল সৃষ্টির জন্য দুইটি বস্তুকে প্রত্যক্ষ সংস্পর্শে আসতে হয় না তাকে অস্পর্শ বল বলে। দুইটি কণার মধ্যবর্তী বল মহাকর্ষ বল। দু’টি আহিত বস্তুর মধ্যবর্তী বল তড়িৎ বল, একটি চুম্বক এক একটি চৌম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল বল চৌম্বক বল।

গীতিনাট্য কি?

গীতিনাট্য হলো পাশ্চাত্যে জনপ্রিয় এক ধরনের গীতিনির্ভর নাটক। এটি শাস্ত্রীয় সঙ্গীতের একটি প্রধানতম শাখা।প্রথাগত গীতিনাট্যে গায়করা দুই ভাবে গান গেয়ে থাকেন। যেমন- আবৃতিধর্মী এবং একক সঙ্গীত। ঊনবিংশ শতাব্দীতে সঙ্গীত নাট্যের উত্থান ঘটে।

সিস্টোলিথ কি?

সিস্টোলিথ হলো একটি স্পিন্ডল আকৃতির দেহ যা অনুভূত স্তরযুক্ত প্যাকেটিন এবং অন্যান্য কোষের প্রাচীরের পলিস্যাকারাইডগুলির সাথে যুক্ত সেলুলোজ মাইক্রোফাইব্রিলগুলির ঘন স্তরগুলির সমন্বয়ে গঠিত। যখন পরিপক্ক এর সময় হয় তখন এটি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে ভারীভাবে জন্মানো হয়।

আলোক কেন্দ্র কী?

কোনো আলোকরশ্মি যদি কোনো লেন্সের এক পৃষ্ঠে আপতিত হয়ে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয় তাহলে সেই রশ্মি লেন্সের প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুকে লেন্সের আলোক কেন্দ্র বলে।

তড়িৎ আবেশ কী?

একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে।

পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝ?

কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে।হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ১। অক্সিজেনের একটি পরমাণুতে ৮টি প্রোটন আছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮। কার্বনের একটি পরমাণুতে ৬টি প্রোটন আছে, তাই কার্বনের পারমাণবিক সংখ্যা ৬।

সাংস্কৃতিক আত্তীকরণ বলতে কি বুঝায়?

আত্তীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। যেমন : মানুষ যখন কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তা-চেতনা, মূল্যবোধ এক কথায় সমগ্র জীবনধারার সাথে আত্তীকৃত হতে চেষ্টা করে।  এভাবে এক সময় তা আত্তীকরণ হয়ে যায়। যেমন : বিয়ের পরে … Read more

error: Content is protected !!