মানুষ কিডনি ছাড়া বাঁচতে পারে না কেন?

কিডনি মানবদেহের অঙ্গ। রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়। দেহের এ সকল বর্জ্য পদার্থগুলো শরীরে কোনো কারণে জমে থাকলে নানা রকম অসুখ দেখা দেবে এবং পরবর্তীতে মৃত্যু ঘটবে। কিডনি যেহেতু এই রেচন কাজ পরিচালনা করে তাই কিডনি ছাড়া মানুষ বাঁচতে পারে না।

সাধিত শব্দ কাকে বলে?

মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকেই সাদিত শব্দ বলে। যথা – হাতা, গরমিল, দম্পতি ইত্যাদি।সাধিত শব্দ দুই প্রকার। যথাঃ- নাম শব্দ ও ক্রিয়া।প্রত্যেকটি নামশব্দের ও ক্রিয়ার দুটি অংশ থাকে।

পরিপূরক জিন কাকে বলে?

ক্রোমোসোমের ভিন্ন লোকাসের দুটি প্রকট জিন একত্রে উপস্থিত থেকে যখন পরস্পরের পরিপূরক হিসেবে একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তখন জিন দুটিকে পরিপূরক জিন এবং তাদের পারস্পরিক ক্রিয়াকে জিনের পরিপূরক ক্রিয়া বলে।

সম প্রকটতা কাকে বলে?

হেটারোজাইগাস অবস্থায় সমসংস্থ ক্রোমোসোমের একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের দুটি অ্যালিল-ই যখন প্রকট হয় অর্থাৎ উভয়ই সমভাবে তাদের বৈশিষ্ট্য প্রকাশ করে তখন এ ধরনের জিনকে যুগ্ম প্রকট জিন এবং ঘটনাকে সমপ্রকটতা বলে।

প্রকট বৈশিষ্ট্য কাকে বলে?

কোনো হেটারোজাইগাস জীবে বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জিনের মধ্যে যে জিনটির বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশ পায় তাকে প্রকট জিন এবং উক্ত জিনের বৈশিষ্ট্যকে প্রকট বৈশিষ্ট্য বলে। যেমন – Tt জিনোটাইপ বিশিষ্ট হেটারোজাইগাস মটরশুঁটি উদ্ভিদের T জিন এবং এর দ্বারা প্রকাশিত ‘লম্বা’ বৈশিষ্ট্য প্রকট।

ভর সংখ্যা কাকে বলে? (Mass Number) ভর সংখ্যা বের করার নিয়ম

ভর সংখ্যার ইংরেজি হলো : Mass Number। কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে ঐ মৌলের বা পরমাণুর ভরসংখ্যা বলে। অর্থাৎ ভর সংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা। ভরসংখ্যাকে ‘A’ অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। ভর সংখ্যার প্রকাশ কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা পরমাণুর প্রতীকের নিচে বাম পাশে লেখা হয়, পরমাণুর ভর … Read more

সামান্তরিক কাকে বলে? সামান্তরিকের সংজ্ঞা | সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র | সামান্তরিকের পরিসীমা সূত্র | সামান্তরিকের বৈশিষ্ট্য

সামান্তরিকের সংজ্ঞা যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে।সামান্তরিক হলো সাধারণ চতুর্ভূজের একটি বিশেষ রূপ। সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ভূমিকে এর উচ্চতা দিয়ে গুণ করলে এর ক্ষেত্রফল পাওয়া যায়।সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা) বর্গ একক।  সামান্তরিকের পরিসীমা সামান্তরিকের সবগুলো বাহুর সমষ্টিকে সামান্তরিকের পরিসীমা বলে।একটি সামান্তকের সন্নিহিত বাহু দুটি a ও b হলে, সামান্তরিকের পরিসীমা = … Read more

error: Content is protected !!