দুন কাকে বলে?

হিমালয় পার্বত্য অঞ্চলে শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকাগুলিকে ‘দুন’ বলা হয়। হিমালয় পর্বত গঠনের সময় নদীগুলি সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে হ্রদের সৃষ্টি করেছিল; পরবর্তীতে নদীগুলি এই হ্রদের তলদেশ পলি, বালি ও নুড়ি দিয়ে ভরাট করে সমতল ভূমিতে পরিণত করে। উত্তরাখণ্ডের দেরাদুন এই ধরণের উপত্যকার শ্রেষ্ঠ উদাহরণ, যা ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র ও জনবসতিপূর্ণ এলাকা। এছাড়া কোটলি দুন ও পাটলি দুনও উল্লেখযোগ্য।

error: Content is protected !!