রৈখিক যুগল কাকে বলে?

যদি দুটি সন্নিহিত কোণের বিপরীত বাহু দুটি একটি একই সরলরেখায় অবস্থান করে, তবে সেই কোণদ্বয়কে রৈখিক যুগল কোণ (Linear Pair of Angles) বলা হয়।

সহজ কথায়, একটি সরলরেখার ওপর কোনো রশ্মি দণ্ডায়মান হয়ে পাশে দুটি কোণ তৈরি করলে, সেই পাশাপাসি কোণ দুটিকে একে অপরের রৈখিক যুগল কোণ বলে।

রৈখিক যুগল কোণের চিত্র
রৈখিক যুগল কোণের চিত্র. Source: শিক্ষক বাতায়ন

রৈখিক যুগল কোণের মূল বৈশিষ্ট্যসমূহ

  • সাধারণ বাহু: এদের একটি সাধারণ বাহু (Common arm) এবং একটি সাধারণ শীর্ষবিন্দু (Common vertex) থাকে।
  • সমষ্টি: রৈখিক যুগল কোণদ্বয়ের পরিমাপের যোগফল সবসময় ১৮০° বা ২ সমকোণ হয়।
  • সম্পূরক কোণ: যেহেতু কোণ দুটির সমষ্টি ১৮০°, তাই প্রতিটি রৈখিক যুগল কোণ একে অপরের সম্পূরক কোণ।
  • সরলরেখা গঠন: সাধারণ বাহু ছাড়া বাকি বিপরীত বাহু দুটি মিলে একটি সোজা বা সরলরেখা তৈরি করে।

গাণিতিক উদাহরণ

একটি সরলরেখার ওপর তৈরি দুটি কোণের একটির পরিমাপ 70° হলে, অপর রৈখিক যুগল কোণটি হবে:
দ্বিতীয় কোণ = 180° – 70° = 110°

Leave a Comment

error: Content is protected !!