সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো ও এর কার্যাবলির পরিবর্তন। কোনো জাতির জীবনব্যবস্থার সামগ্রিক পরিবর্তনই হলো সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন সম্পর্কে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস বলেন, ‘সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন।’
অর্থাৎ সামাজিক পরিবর্তন হলো সমাজের কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন।