- স্বল্পকালীন উৎপাদন ব্যয় কাকে বলে?
- উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্যসমূহ
- টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং-এর ছবি ব্যবহার করা হয়?
মধু উৎপাদনের গুরুত্ব
১। মধু মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়। আমাশয়, কানপাকা, জিহবার ঘা, জন্ডিস, অর্শরোগ, সর্দি, কাশি, শ্বাসরোগসহ বিভিন্ন রোগের উপশম ছাড়াও জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যায়।
২। মধু বলবৃদ্ধিকারক, পুষ্টিকর ও মিষ্টিদ্রব্য তৈরিতে ব্যবহার করা হয়।
৩। মধুতে ভিটামিন-এ, ভিটামিন-বি কমপ্লেক্স ও ভিটামিন-সি রয়েছে।
৪। মধুতে বিদ্যমান ডেক্সট্রোজ শরীরের দীর্ঘস্থায়ী শক্তির উৎস হিসেবে কাজ করে।
৫। মধু দেহের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে।
৬। দেহের জন্য অত্যাবশ্যকীয় K, Ca, Mg, S, Fe, Cu, P ইত্যাদি উপাদানের উৎস হিসেবে কাজ করে।
৭। বর্তমানে অনেক লোক মৌমাছি চাষের মাধ্যমে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছে। এছাড়াও বনাঞ্চলের বহু মানুষ প্রাকৃতিক মধু সংগ্রহ করে তাদের জীবিকা চালাচ্ছে।
৮। মৌচাক থেকে প্রসেস করে মোম তৈরি করা হয়। এই মোম ক্রীমজাতীয় প্রসাধনীর প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
৯। দরজা, জানালা, প্রাচীরের পুডিং তৈরিতে মোমের ব্যবহার হয়।
১০। জুতার কালি ও কার্বন পেপার তৈরিতে মোম ব্যবহৃত হয়।
১১। রৌপ্যকাররা বিভিন্ন কাজে মোম ব্যবহার করে থাকেন।
১২। বিভিন্ন শিল্প কর্ম ও বাটিকের কাজে মোম ব্যবহৃত হয়।
১৩। বিভিন্ন আসবাবপত্র, জ্বালানী তেল ও বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতেও মোমের ব্যবহার হয়।
১৪। রঙ, বার্ণিশ, সেভিং ক্রীম ও লিপস্টিক তৈরির কাঁচামাল হিসেবে মোম ব্যবহৃত হয়।
১৫। মৌমাছি পালনে মধু উৎপাদনের পাশাপাশি ফসলের পরাগায়ন ভালভাবে হওয়ায় ফলন প্রায় ২০-৩০% বেশি হয়।
১৬। মধু উৎপাদন করা খুব কঠিন নয়। একবার মৌবাক্স স্থাপন করলে সারা বছর মধু পাওয়া সম্ভব। একবার তৈরি করা বাক্স দিয়ে কয়েক বছর মধু পাওয়া যায়।
১৭। অন্য যে কোনো পেশার পাশাপাশি মধু উৎপাদন করে বাড়তি উপার্জন করা সম্ভব।
১৮। মধু উৎপাদনে কম পুঁজি খাটিয়ে বেশি লাভ করা সম্ভব।
১৯। বেকার লোকেরা মৌচাষ করে মধু উৎপাদনের মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের পথ সৃষ্টি করে অনায়াসে স্বাবলম্বী হতে পারে।
২০। শস্য শ্যামল বাংলাদেশে মৌচাষ করে মধু উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব।