লোকে ছড়া ভুলে যাচ্ছে কেন? ব্যাখ্যা করো।

আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে ছড়া বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে বলে লোকে ছড়া ভুলে যাচ্ছে।
একসময় পরিবারের গুরুজনরা শিশুদের পল্লিসাহিত্যের নানা লোককাহিনী, ছড়া, গান ইত্যাদি শোনাতেন। কিন্তু আধুনিক প্রতিযোগিতামূলক সময়ে বিদেশি সাহিত্যের প্রতি মানুষের ঝোঁক বাড়ছে। পল্লিসাহিত্যের সেই উপকরণগুলো এখনকার শিশুদের শেখানোর জন্য উপযুক্ত বলে মনে করা হচ্ছে না। এজন্যই লোকে ছড়া ভুলে যাচ্ছে।

error: Content is protected !!