বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ প্রশ্ন উত্তর

বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. সৌরশক্তি কাকে বলে?
উত্তর :
আমরা প্রকৃতি থেকে সূর্যের যে আলো অনায়াসে লাভ করি তাকে সৌরশক্তি বলে।

২. বিআইডব্লিউটিএ এর পূর্ণরূপ কী?
উত্তর :
বিআইডব্লিউটিএ (BIWTA)-এর পূর্ণরূপ হলো – Bangladesh Inland Water Transport Authority.

৩. কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত?
উত্তর :
কর্ণফুলী নদীর দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার।

৪. জলবিদ্যুৎ কী?
উত্তর :
নদী বা জলপ্রপাতের পানির গতিকে ব্যবহার করে টার্বাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে।

৫. প্রাকৃতিক সম্পদ কাকে বলে?
উত্তর :
প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে।

৬. পানি সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে?
উত্তর :
পানির পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহারকে পানি সম্পদ ব্যবস্থাপনা বলা হয়।

৭. বনভূমি কাকে বলে?
উত্তর :
প্রাকৃতিকভাবে জন্মানো বৃক্ষ ও লতাগুল্ম যখন বিস্তীর্ণ জায়গা আচ্ছাদিত করে ফেলে, তখন সে এলাকাকে বনভূমি বলে।

৮. পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি?
উত্তর :
বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ।

৯. স্রোতজ বা গরান বনভূমি কাকে বলে?
উত্তর :
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশে নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলে জোয়ার ভাটায় ভেজা লোনা মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের স্রোতজ বা গরান বনভূমি বলা হয়।

বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

১. দক্ষিণ এশিয়ার দেশসমূহ প্রচুর সৌরশক্তি পায় কেন? ব্যাখ্যা করো।
২. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন?
৩. পানি সম্পদ ব্যবস্থাপনা প্রয়োজন কেন?
৪. নদীকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে কেন?
৫. নদীর প্রবাহ হ্রাস পায় কেন? ব্যাখ্যা কর।
৬. ‘নদী বাঁচাও’ কর্মসূচি কেন পালন করা হয়? ব্যাখ্যা কর।
৭. বাংলাদেশের তাপমাত্রা কেন কখনো অতিরিক্ত নিম্ন পর্যায়ে পৌঁছায় না? ব্যাখ্যা কর।
৮. ম্যানগ্রোভ বন বা স্রোতজ বনভূমি বলতে কী বোঝ?

বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১.

বিষয়বৈশিষ্ট্য
-গাছের পাতা একত্রে ফোটেও না, ঝরেও না।
-সারা বছর বনগুলো সবুজ থাকে।
-বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদী;
-উৎপত্তিস্থল লুসাই পাহাড়ে;
-দেশের প্রধান সমুদ্র বন্দর এই নদীর তীরে অবস্থিত।

ক. সৌরশক্তি কাকে বলে?
খ. পানির অভাবের কারণ ব্যাখ্যা কর।
গ. ছকের ‘ক’ দ্বারা কোন বনভূমিকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ছকের ‘খ’ তে উল্লিখিত নদীর অবদান মূল্যায়ন করো।

error: Content is protected !!