সাংবিধানিক আইন কাকে বলে?

সাংবিধানিক আইন বলতে এমন কতিপয় বিধি-বিধানকে নির্দেশ করে যেগুলোর মাধ্যমে সরকারের শাসন ক্ষমতা এবং শাসক ও শাসিতের পারস্পরিক সম্পর্ক নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়। এ আইনের মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতার পরিধি নির্ণীত হয়ে থাকে। 

অধ্যাপক ডাইসীর (Dicey)মতে, সাংবিধানিক আইন সেসব নিয়ম-কানুনের সমষ্টি যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রের মধ্যে ক্ষমতার বণ্টন বা ব্যবহারকে প্রভাবিত করে এবং যা আদালত কর্তৃক বলবৎ হয়।” প্রকৃতপক্ষে সাংবিধানিক আইনের মাধ্যমেই সরকারের গঠন ও কর্মকাণ্ড ব্যাখ্যা ও পরিচালিত হয়ে থাকে। উদাহরণস্বরূপ, রাষ্ট্রপতির নির্বাচন, প্রধানমন্ত্রীর নির্বাচন ও ক্ষমতা, সুপ্রীম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী, রাজ্য সরকার ও গভর্ণরদের নিয়োগ পদ্ধতি ইত্যাদি সাংবিধানিক আইনের বিষয়। 

error: Content is protected !!