সবুজ সারের উপকারিতা কি কি?

সবুজ সারের উপকারিতা: সবুজ সার মাটি ও ফসলের যেসব উপকার সাধন করে নিম্নে সেগুলো উল্লেখ করা হলো:

১. মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে, ফলে মাটির উর্বরতা বাড়ে।
২. মাটির গুণাগুণের উন্নয়ন ঘটে, ফলে মাটির পানি ধারণক্ষমতা বাড়ে।
৩. মাটির বায়ু ও পানি ধারণক্ষমতা বৃদ্ধি পায়।
৪. মাটির তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে বীজের সুষ্ঠু অঙ্কুরোদগম ঘটে।
৫. সবুজ সার মাটির গঠন বিন্যাসের উন্নয়ন ঘটায়।
৬. মৃত্তিকা ক্ষয়রোধে সবুজ সার সহায়তা করে।
৭. বিভিন্ন প্রকার আগাছার বৃদ্ধি রোধ করে।
৮. মাটির আর্দ্রতা ও জো অবস্থা বজায় রাখতে সাহায্য করে।
৯. মাটিস্থ অণুজীবের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে বেশি করে গাছের খাদ্য তৈরি হয়।
১০. মৃত্তিকার জৈব অংশ বৃদ্ধি করে হিউমাস গঠনে সাহায্য করে।
১১. সবুজ সার মাটির লবণাক্ততা ও ক্ষারীয় অবস্থা দূরীকরণে সহায়তা করে।
১২. এই সার উদ্ভিদের খাদ্যোপাদানসমূহ সহজে গ্রহণোপযোগী করে।
১৩. এ সার নাইট্রোজেন, ফসফরাস, পটাশ ও সালফার সারকে উদ্ভিদের গ্রহণোপযোগী অবস্থায় আনয়ন করে।

error: Content is protected !!