বার্তাবাহী RNA (mRNA) কাকে বলে? এর কাজ ও বৈশিষ্ট্য

কোষের নিউক্লিয়াসে অবস্থিত DNA-এর জেনেটিক বা বংশগত বার্তা বা কোড বহন করে রাইবোজোমে নিয়ে আসার মাধ্যমে প্রোটিন তৈরিতে সাহায্য করে যে RNA, তাকে বার্তাবাহী RNA বা Messenger RNA (সংক্ষেপে mRNA) বলে।

অন্য কথায়, DNA-তে সংরক্ষিত প্রোটিন তৈরির নির্দেশাবলি বা বার্তা কপি করে সাইটোপ্লাজমে রাইবোজোমের কাছে পৌঁছে দেওয়াই হলো এই RNA-এর প্রধান কাজ। মোট RNA-এর প্রায় ১ থেকে ৫ শতাংশ হলো mRNA।

mRNA-এর প্রধান বৈশিষ্ট্যসমূহ

১. একসূত্রক (Single-stranded): এটি সাধারণত একতন্তুবিশিষ্ট হয় এবং এর কোনো শাখা থাকে না।
২. আণবিক ওজন ও আকৃতি: এটি কোষের অন্যান্য RNA-এর তুলনায় আকৃতিতে সবচেয়ে বড় এবং এর আণবিক ওজনও বেশি।
৩. স্বল্পস্থায়ী: mRNA কোষে খুব কম সময়ের জন্য স্থায়ী হয় (খুব দ্রুত ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়)।
৪. কোডন ধারণ: এতে তিন জোড়া বা তিনটি নিউক্লিওটাইড নিয়ে গঠিত ‘কোডন’ থাকে, যা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের নির্দেশ দেয়।

mRNA-এর মূল কাজ

  • তথ্য বহন: DNA-এর জেনেটিক কোড প্রতিলিপন (Transcription) প্রক্রিয়ার মাধ্যমে কপি করে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে রাইবোজোমে বহন করে নিয়ে যায়।
  • প্রোটিন সংশ্লেষণ (Protein Synthesis): রাইবোজোমের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরির মূল ব্লু-প্রিন্ট বা নকশা সরবরাহ করে, যা পরবর্তীতে জীবদেহের গঠন ও পুষ্টির জন্য অত্যন্ত জরুরি।

Leave a Comment

error: Content is protected !!