- কৃষিঋণ কাকে বলে?
- ব্যাপক কৃষি কাকে বলে?
- কৃষি যন্ত্রপাতি বলতে কি বুঝায়? বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতির নাম
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। দেশের জিডিপিতে কৃষির অবদান প্রায় ৩৩ ভাগ এবং মোট শ্রমশক্তির ৬৫ ভাগ এখাতে নিয়োজিত। গ্রামাঞ্চলে শতকরা প্রায় ৮০টি পরিবারের আয়ের প্রধান উৎস হলো কৃষি এবং এ জন্যই এ খাত দেশের অকৃষি দ্রব্য ও সেবার বাজারে গুরুত্বপূর্ণ নির্ধারক।
বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্বঃ বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। নিম্নে কৃষির গুরুত্ব আলোচনা করা হলো:
১. প্রধান পেশা: জীবিকানির্বাহের জন্য বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় ৮০ ভাগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল।
২. খাদ্যের যোগান: বাংলাদেশের মানুষের খাদ্য সংস্থানের মূল উৎস হলো কৃষি।
৩. বৈদেশিক মুদ্রা অর্জন: আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে একক খাত হিসেবে কৃষিখাতের অবদান সবচেয়ে বেশি।
৪. শিল্পের কাঁচামাল সরবরাহ: বাংলাদেশের অনেক শিল্প তাদের কাঁচামালের জন্য কৃষির উপর নির্ভরশীল। আমাদের চা, চিনি, সিগারেট, দিয়াশলাই, কাগজ প্রভৃতি শিল্পের কাঁচামাল মুলত কৃষি থেকেই আসে।
৫. কর্মসংস্থান: বাংলাদেশের জনসাধারণের কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র হলো কৃষি। এদেশের প্রায় ৬৪ ভাগ শ্রমশক্তি কৃষিখাতে নিয়োজিত।
৬. শিল্পদ্রব্যের বাজার সৃষ্টি: বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রায় ৮০ ভাগ পরিবারের আয় সরাসরি কৃষি থেকে আসে। সুতরাং এদেশের শিল্পদ্রব্যের বাজার সৃষ্টির ক্ষেত্রে কৃষি একটি নির্ধারক শক্তি।
৭. কৃষি সহায়ক শিল্প স্থাপন: কৃষির উন্নয়ন ঘটলে কৃষি সহায়ক শিল্পগুলোর উন্নয়ন ও প্রসার ঘটে।
৮. জাতীয় আয়ের প্রধান উৎস: বাংলাদেশের জাতীয় আয়ের অর্ধেকেরও বেশি আসে কৃষি থেকে। তাই কৃষি দেশের অর্থনীতির মূল ভিত্তি এবং জাতীয় আয়ের প্রধান উৎস।
৯. গৃহসামগ্রী নির্মাণ: বাংলাদেশের অধিকাংশ গ্রামাঞ্চলের কাঁচা ঘরবাড়ি, খড়, শণ, পাটকাঠি প্রভৃতি উপকরণ দ্বারা নির্মিত।
১০. গবাদিপশুর খাদ্য: কৃষিজাত দ্রব্যাদি ধানের খড়, কলাই, ডাল, তেলবীজ, নানা ফসলের ভুসি গবাদিপশু ও হাঁস, মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
১১. বস্ত্র সংগ্রহ: বাংলাদেশের কিছু কৃষিজাত পণ্য হতে নানা ধরনের কাপড়-চোপড় তৈরি করা হয়।
১২. জ্বালানি: কৃষিজাত শণ, খড়, পাটকাঠি প্রভৃতি আমাদের গ্রামাঞ্চলে জ্বালানিরূপে ব্যবহৃত হয়।
উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অনেক বেশি। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন তথা বৈষয়িক সমৃদ্ধি মৌলিকভাবে কৃষির উপর নির্ভরশীল।
Frequently Asked Questions
বাংলাদেশের অর্থনীতিতে কৃষির প্রধান ভূমিকা কী?
কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, যা খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ উন্নয়ন এবং রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কেমন?
যদিও সাম্প্রতিক বছরগুলোতে কৃষির আপেক্ষিক অবদান কমেছে, এটি এখনও বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে আছে, সাধারণত প্রায় ১৩-১৫%।
খাদ্য নিরাপত্তায় কৃষির ভূমিকা কী?
কৃষি দেশের বিপুল জনসংখ্যার জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করে, চাল, গম, ভুট্টা, শাকসবজি এবং ফলমূল উৎপাদন করে।
কৃষিভিত্তিক শিল্পের বিকাশে কৃষির গুরুত্ব কী?
কৃষি অনেক শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে, যেমন বস্ত্রশিল্প (পাট), চিনি শিল্প (আখ), খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ইত্যাদি।
বাংলাদেশের রপ্তানি আয়ে কৃষির অবদান কতটুকু?
পাট ও পাটজাত পণ্য, চা, হিমায়িত খাদ্য (বিশেষ করে চিংড়ি) এবং কিছু সবজি ও ফল রপ্তানির মাধ্যমে কৃষি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক।
কৃষি ঋণ কৃষকদের জন্য কতটা সহায়ক?
কৃষি ঋণ কৃষকদের মূলধন সরবরাহ করে, যা তাদের আধুনিক কৃষি সরঞ্জাম কিনতে, সার ও বীজ সংগ্রহ করতে এবং উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে।
কৃষি খাতের আধুনিকীকরণ কেন প্রয়োজন?
উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষকদের আয় বৃদ্ধি, এবং জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় কৃষি খাতের আধুনিকীকরণ অপরিহার্য।
কৃষিক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব কী?
প্রযুক্তি ব্যবহার, যেমন উন্নত সেচ ব্যবস্থা, যান্ত্রিকীকরণ, এবং ডিজিটাল কৃষি পরিষেবা উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সম্পদ ব্যবহারে দক্ষতা বাড়াতে সাহায্য করে।