গাণিতিক বাক্য কাকে বলে? Mathematical Sentences

গাণিতিক বাক্য কাকে বলে?

যখন কোনো বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তখন উক্ত বাক্যটিকে গাণিতিক বাক্য (Mathematical Sentences) বা বন্ধ বাক্য বলে।

অথবা,

গণিতবিষয়ক এমন কোনো উক্তি যা সুনির্দিষ্ট করে সত্য না মিথ্যা বলা যায়, তাকে গাণিতিক বাক্য (Mathematical Sentences) বলে।

অথবা,

গাণিতিক বাক্য (Mathematical Sentences) হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি উক্তি, যা সত্য না মিথ্যা নিঃসন্দেহে বলা যায়।

গাণিতিক বাক্য কত প্রকার ও কি কি?

গাণিতিক বাক্য মূলত দুই প্রকার। যথাঃ

১. সত্য গাণিতিক বাক্য

যে গাণিতিক উক্তিটির মান বা ফলাফল সঠিক এবং তা যাচাই করে সত্য প্রমাণ করা যায়।
যেমন: ৫ + ৫ = ১০

২. মিথ্যা গাণিতিক বাক্য

যে গাণিতিক উক্তিটির মান বা ফলাফল ভুল, তবে তা নিশ্চিতভাবে মিথ্যা হিসেবে চিহ্নিত করা যায়।
যেমন: ১০ ÷ ২ = ৮

গাণিতিক বাক্য ও খোলা বাক্যের পার্থক্য

গাণিতিক বাক্যের পাশাপাশি গণিতে ‘খোলা বাক্য’ নামের আরেকটি ধারণা রয়েছে। কোনো বাক্যে যখন ‘ক’, ‘খ’ বা ‘x’, ‘y’ এর মতো অজানা বা অক্ষর প্রতীক ব্যবহার করা হয় এবং এর মান পরিবর্তনশীল হওয়ার কারণে বাক্যটি সত্য নাকি মিথ্যা তা নির্দিষ্ট করে বলা যায় না, তখন তাকে খোলা বাক্য বলে।

error: Content is protected !!