Word কাকে বলে?

এক বা একাধিক বর্ণ বা অক্ষর যখন একত্রে মিলিত হয়ে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে Word বা শব্দ বলা হয়। ভাষার ক্ষুদ্রতম অর্থবোধক একক হলো শব্দ। যেমন— ‘G’, ‘O’, ‘O’, ‘D’ এই চারটি বর্ণ মিলে তৈরি হয় ‘Good’, যার একটি নির্দিষ্ট অর্থ আছে; কিন্তু বর্ণগুলো যদি এলোমেলোভাবে বসে কোনো অর্থ প্রকাশ না করে, তবে তাকে শব্দ বলা যাবে না। বাক্য গঠনের প্রধান উপকরণ হলো এই শব্দ, যা মানুষের মনের ভাব প্রকাশে মৌলিক ভূমিকা পালন করে।

error: Content is protected !!