পুঁজি বা শেয়ার বাজার হলো আর্থিক সম্পদ বেচাকেনার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সাধারণত শেয়ার বাজার হলো এমন একটি প্রতিষ্ঠান, সংস্থা বা অনুমোদিত স্থান যেখানে এর তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ও ঋণপত্র কেনাবেচা করা হয়।
অন্যভাবে যে সুসংহত বাজারে বা স্থানে এর তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি কোম্পানির শেয়ার সিকিউরিটিজ নিয়মিতভাবে এবং নির্ধারিত বিধি অনুযায়ী ক্রয়-বিক্রয় করা হয়, তাকে শেয়ার বাজার বা স্টক মার্কেট বলে।
শেয়ার বাজারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়।
(১) প্রাথমিক বাজার বা প্রাইমারি মার্কেট এবং
(২) মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি মার্কেট প্রাইমারি মার্কেট
| প্রাইমারি মার্কেট | প্রাইমারি মার্কেট পুঁজিবাজারের এমন একটি অংশ যেখানে প্রথমবারের মতো কোনো কোম্পানির শেয়ার বা বন্ড ইস্যু করা হয়। প্রাইমারি মার্কেটে কোম্পানিগুলো প্রথমবারের মতো তাদের শেয়ারগুলো জনগণের ক্রয়ের উদ্দেশ্যে উন্মুক্ত করে দেয়। এক্ষেত্রে শেয়ার বা সিকিউরিটি বিক্রয়ের অর্থ ইস্যুকারী কোম্পানি সরাসরি পেয়ে থাকে। |
| সেকেন্ডারি মার্কেট | প্রাইমারি মার্কেটে বিদ্যমান শেয়ারগুলো বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে বার বার ক্রয়-বিক্রয় বা লেনদেন করে থাকে। এটির সাহায্যে বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারে। শেয়ার বাজার বা স্টক মার্কেট বলতে সাধারণত সেকেন্ডারি মার্কেটকেই বোঝানো হয়। |