বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত?
বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার – আগারগাঁও এ অবস্থিত।জাতীয় গ্রন্থকেন্দ্র ঢাকার গুলিস্তানে অবস্থিত।সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার ঢাকার শাহবাগে অবস্থিত।
বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার – আগারগাঁও এ অবস্থিত।জাতীয় গ্রন্থকেন্দ্র ঢাকার গুলিস্তানে অবস্থিত।সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার ঢাকার শাহবাগে অবস্থিত।
বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা – ১৭৫ জন। বাংলাদেশে সর্বোচ্চ বীরত্ব খেতাব বীরশ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত যোদ্ধার সংখ্যার ৬৭৬ জন। তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন।
বলাৎকার বা ধর্ষণ যদি কোন পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ষোল বৎসরের অধিক বয়সের কোন নারীর সাথে তার সম্মতি ছাড়া বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে, অথবা ষোল বৎসরের কম বয়সের কোন নারীর সাথে তার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করেন, তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছেন বলে গণ্য হবেন।
চোষ কাগজে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে বলে তা কালি চুষে নেয়।
পদার্থের এমন একটি ধর্ম আছে যা বাহ্যিক বল প্রয়োগে দৈর্ঘ্য আকার বা আয়তনের পরিবর্তনকে বাধা দেয়। পদার্থের এ ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। এ স্থিতিস্থাপকতার জন্যই রাবারকে টেনে ছেড়ে দিলে তা পূর্বের জায়গায় বা অবস্থায় ফিরে আসে।
বন্দুক হতে গুলি ছুড়বার পর বারুদের বিস্ফোরণের ফলে গুলি একটি বেগে সামনের দিকে অগ্রসর হয়। ফলে ইহা সামনের দিকে একটি ভরবেগ প্রাপ্ত হয়। ভরের নিত্যতার সূত্রানুসারে গুলি ছুড়বার পরেও তাদের মোট ভরবেগ শূন্য হবে। কাজেই বন্দুকে ও গুলিতে সমান এবং বিপরীতমুখী একটি ভরবেগ সৃষ্টি হবে। এজন্যই গুলি ছুড়লে বন্দুক পেছনের দিকে ধাক্কা দেয়।
হাওয়ায় ভর্তি একটি বেলুন হাওয়া ছেড়ে দিলে বেলুন বাইরের বাতাসের উপর পেছনের একটি ক্রিয়ামূলক বল প্রয়োগ করে। বাতাসও বেলুনের উপর সমান ও বিপরীতমুখী প্র্রতিক্রিয়ামূলক বল প্রয়োগ করে। ফলে বেলুনটি উপরে উঠতে পারে।