ব্রজবুলিতে কোন কবি পদাবলি রচনা করেন?

ব্রজবুলিতে পদাবলি রচনা করেন – বিদ্যাপতি।ব্রজবুলি বাংলা ও মৈথিলী ভাষার মিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম কবিভাষা। এ ভাষার স্রষ্টা বিদ্যাপতি। এভাষায় রচিত বিদ্যাপতির শ্রেষ্ঠ পদ- এ সখি হামারি দুখের নাহি ওর।এ ভরা বাদর   মাহ ভাদরশূন্য মন্দির মোর।

গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে?

গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন – রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ ‘গৌড়ীয় ব্যাকরণ’ (১৮৩৩)। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম ‘ব্যাকরণ কৌমুদী’।

UNHCR এর সদর দপ্তর কোথায়?

UNHCR এর সদর দপ্তর – জেনেভা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি ১৯৫৪ ও ১৯৮১ সালে দুবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে?

 ফিফা বিশ্বকাপ ২০২২ কাতারে অনুষ্ঠিত হবে। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে পারস্য উপসাগরের ছোট উপদ্বীপ দেশ কাতারে। এটি আরববিশ্ব তথা মুসলিম সংখ্যাগরিষ্ট কোনো দেশে এবং বছরের শেষ সময় নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ফিফা বিশ্বকাপ।

সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?

সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল – মেক্সিকো। সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। ২০০৯ সালে প্রথম এ ভাইরাস মানুষের নজরে আসে।

বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?

বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক – মাইকেল মধুসূদন দত্ত। চৌদ্দ পঙক্তির চৌদ্দ অক্ষর বা মাত্রায় রচিত কবিতাকে সনেট বলে। সনেটের চৌদ্দ পঙক্তি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব অষ্টক ৮ পঙক্তি আর দ্বিতীয় পর্ব, ষষ্ঠক ৬ পঙক্তি নামে পরিচিত। কবি পেত্রার্ক রচনার মাধ্যমে সর্বপ্রথম সনেটের উদ্ভব হয় ইতালিতে।

বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম কি?

বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম – ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের প্রকৃত নাম The Origin and Development of the Bengali Language (১৯২৬)। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত এ গ্রন্থের রচয়িতা ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: Bengali Phonetic Reader, বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা, জাতি সংস্কৃতি সাহিত্য, পশ্চিমের … Read more

G-7 এর একমাত্র এশিয়া দেশ কোনটি?

G-7 এর একমাত্র এশিয়া দেশ – জাপান। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিশ্বের উন্নত দেশের একটি সংগঠন হলো G-7, যার একমাত্র এশীয় দেশ হলো জাপান। এর অন্যান্য দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স ও ইতালি।

error: Content is protected !!