পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?

পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। এটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। শহরটি পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। জনসংখ্যার হিসেবে এটি ভারতের সপ্তম সর্বাধিক জনবহুল পৌর-এলাকা।

পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি?

পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম সান্দাকফু। এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা ১১,৯৩০ ফুট (৩৬৩৬ মিটার)। সান্দাকফুকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়। সান্দাকফুর এই স্থানটি “ট্রেকারস ওয়ান্ডারল্যান্ড” নামেও পরিচিত।

পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি?

পশ্চিমবঙ্গে বর্তমানে ২৩টি জেলা রয়েছে। এই জেলাগুলো ৫টি প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত। জেলাগুলো হলো: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১লা আগস্ট, ২০২২-এ আরও ৭টি নতুন জেলা তৈরির অনুমোদন দিয়েছেন। সেই ৭টি জেলা গঠিত হলে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হবে ৩০টি।

পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে?

পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। তিনি ১৫ আগস্ট ১৯৪৭ থেকে ১৪ জানুয়ারি ১৯৪৮ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। প্রফুল্লচন্দ্র ঘোষ ১৮৯১ সালের ২৪ ডিসেম্বর ঢাকার মালি কান্দায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯২০ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদানের … Read more

পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাম

পশ্চিমবঙ্গের ২৩টি জেলার নাম হলো:১. আলিপুরদুয়ার জেলা২. বাঁকুড়া জেলা৩. বীরভূম জেলা৪. কোচবিহার জেলা৫. দক্ষিণ দিনাজপুর জেলা৬. দার্জিলিং জেলা৭. হুগলি জেলা৮. হাওড়া জেলা৯. জলপাইগুড়ি জেলা১০. ঝাড়গ্রাম জেলা১১. কালিম্পং জেলা১২. কলকাতা জেলা১৩. মালদহ জেলা১৪. মুর্শিদাবাদ জেলা১৫. নদিয়া জেলা১৬. উত্তর ২৪ পরগনা জেলা১৭. পশ্চিম মেদিনীপুর জেলা১৮. পশ্চিম বর্ধমান জেলা১৯. পূর্ব মেদিনীপুর জেলা২০. পুরুলিয়া জেলা২১. দক্ষিণ ২৪ পরগনা জেলা২২. … Read more

পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি?

পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান পুরুলিয়ার তোরাং। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের মধ্যে পুরুলিয়ার তোরাং, বাঁকুড়া ও আসানসোল অন্যতম। এই অঞ্চলগুলিতে গ্রীষ্মকালে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?

গোয়া হল ভারতের ক্ষুদ্রতম রাজ্য (ক্ষেত্রফল অনুসারে) এবং এর রাজধানী হল পানাজি। গোয়ার মোট ভৌগলিক ক্ষেত্রফল প্রায় 1,429 বর্গ মাইল (3,702 বর্গ কিমি)। 1961 সালে গোয়া পর্তুগিজদের কাছ থেকে সম্পূর্ণ মুক্ত হয়। অপারেশন বিজয় ছিল পর্তুগিজদের হাত থেকে গোয়াকে মুক্ত করার জন্য ভারতের সশস্ত্র বাহিনীর কর্ম।

error: Content is protected !!