প্লানেটরিয়াম বা কৃত্রিম আকাশ কি?

প্লানেটরিয়াম হল এক বিশেষ ধরনের যন্ত্র যাতে থাকে সাধারণ লেন্স, প্রিজম ও দর্পণের বিভিন্ন সমন্বয়। এ যন্ত্রের সাহায্যে গোল গম্বুজাকার ঘরের ভেতরের ছাদে কৃত্রিম আকাশকে প্রক্ষিপ্ত করা হয় এবং নভোমণ্ডলের মত বিভিন্ন জ্যোতিষ্ক সূর্য, চন্দ্র, গ্রহ তারা প্রভৃতির অবস্থান ও গতিবিধি দেখানো হয়। তাছাড়া সাধারণ মানুষের জন্য এ এক আনন্দময়, বিস্ময়কর ও চমৎকার দৃশ্য প্রদর্শনী। … Read more

দিন অপেক্ষা রাতে শব্দ বেশি দূর শোনা যায় কেন?

রাতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল ও ভারী থাকে এবং উপরের বায়ুস্তর অপেক্ষাকৃত উষ্ণ ও হালকা থাকে। এজন্য ভূপৃষ্ঠের কোনো শব্দ যত উপরে উঠতে থাকে তত তা ক্রমশ ভারী বায়ুস্তর হতে হালকা বায়স্তরে প্রবেশ করে এবং প্রতিসরণের সূত্র অনুযায়ী ক্রমেই নিচের দিকে বেঁকে যায়। এভাবে একসময় উপরের কোনো এক বায়ুস্তরে শব্দ প্রতিসৃত না হয়ে সম্পূর্ণ প্রতিফলিত … Read more

মানুষ সাঁতার কাটে কি করে?

মানুষের দেহ সমআয়তন পানি অপেক্ষা হাল্কা, কিন্তু মাথা ওজনে ভারী। তাই দেহ সহজেই পানিতে ভাসে কিন্তু মাথা ডুবে যেতে চায়। হাত-পা নেচে পানিতে চাপ দিয়ে মাথা পানির বাইরে রাখতে পারার নামই সাঁতার কাটা। সেজন্য মানুষকে সাঁতার শিখতে হয়। কিন্তু জন্তু জানোয়ারের মাথা সমআয়তন পানি অপেক্ষা হাল্কা। তাই সাঁতার তাদের জন্য স্বভাবজাত। এজন্য ভাসমান মৃত মানুষের … Read more

পেট্রোলের আগুন পানি দিয়ে নেভানো যায় না কেন?

পেট্রোলের আগুনের উত্তাপ খুব বেশি হওয়ায় পানি বিশ্লিষ্ট হয়ে যায় এবং সেজন্য এর দ্বারা আগুন নেভানো যায় না। বিশ্লিষ্ট হওয়ার পরও যে অবশিষ্ট পানি থাকে তা পেট্রোলের চেয়ে ভারী। তাই নিচে পড়ে থাকে, ফলে পেট্রোল জ্বলতে থাকে।

শাটডাউন কাকে বলে?

শাটডাউন হলো কারখানা, দোকান বা অন্যান্য ব্যবসায়ের স্বল্প সময়ের জন্য বা চিরকালের জন্য বন্ধ রাখা।শাটডাউন শব্দটির অর্থ হলো বন্ধ। কোনো বৈদ্যুতিক যন্ত্রকে বন্ধ করার জন্য সাধারণত শাটডাউন (Shut down) শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়।তবে বর্তমান সময়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দোকানপাট, গাড়ি চলাচল ইত্যাদি এবং জনসমাগমকে বন্ধ করতে ব্যাপকভাবে শাটডাউন শব্দটি ব্যবহার করা হচ্ছে। শাটডাউন মানে … Read more

কোটা কি?

সরকার আরোপিত একটি বাণিজ্য সীমা যা একটি দেশ কি পরিমাণ বা আর্থিক মূল্যের পণ্যসমূহ একটি নির্দিষ্ট সময়ে আমদানী বা রপ্তানী করতে পারে তা নির্ধারণ করে দেয় তাকে আনুপাতিক স্বীকৃত অংশ বা কোটা বলা হয়। একটি পণ্য যা একটি দেশ ত্যাগ বা একটি দেশে প্রবেশ করতে পারে তার পরিমাণের ওপর একটি সীমাকে কোটা বা আনুপাতিক স্বীকৃত … Read more

গার্হস্থ্য হিংসা কাকে বলে?

গার্হস্থ্য হিংসা শুধুমাত্র শারীরিক আক্রমণ নয়। স্বামী অথবা স্ত্রী, ছেলে / মেয়ে, বন্ধু, অথবা ঘনিষ্ঠ সম্পর্কিত পারিবারিক সদস্যের উপর ক্ষমতা প্রয়োগ ও নিয়ন্ত্রণ কায়েম করার উদ্দেশ্যে যে কোন আচরণই গার্হস্থ্য হিংসা। যে কোনো শারীরিক কিংবা মানসিক নিপীড়ন হোক তা কোনো আকস্মিক ক্রোধবসতো কিংবা মানসিক অসুস্থ্যতাপ্রসূত অথবা নেশাগ্রস্থ অবস্থায় করা আক্রমণ নয়। গার্হস্থ্য হিংসা (গার্হস্থ্য নির্যাতন … Read more

error: Content is protected !!