চোষ কাগজ কালি চোষে কেন?
চোষ কাগজে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে বলে তা কালি চুষে নেয়।
চোষ কাগজে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে বলে তা কালি চুষে নেয়।
পদার্থের এমন একটি ধর্ম আছে যা বাহ্যিক বল প্রয়োগে দৈর্ঘ্য আকার বা আয়তনের পরিবর্তনকে বাধা দেয়। পদার্থের এ ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। এ স্থিতিস্থাপকতার জন্যই রাবারকে টেনে ছেড়ে দিলে তা পূর্বের জায়গায় বা অবস্থায় ফিরে আসে।
বন্দুক হতে গুলি ছুড়বার পর বারুদের বিস্ফোরণের ফলে গুলি একটি বেগে সামনের দিকে অগ্রসর হয়। ফলে ইহা সামনের দিকে একটি ভরবেগ প্রাপ্ত হয়। ভরের নিত্যতার সূত্রানুসারে গুলি ছুড়বার পরেও তাদের মোট ভরবেগ শূন্য হবে। কাজেই বন্দুকে ও গুলিতে সমান এবং বিপরীতমুখী একটি ভরবেগ সৃষ্টি হবে। এজন্যই গুলি ছুড়লে বন্দুক পেছনের দিকে ধাক্কা দেয়।
হাওয়ায় ভর্তি একটি বেলুন হাওয়া ছেড়ে দিলে বেলুন বাইরের বাতাসের উপর পেছনের একটি ক্রিয়ামূলক বল প্রয়োগ করে। বাতাসও বেলুনের উপর সমান ও বিপরীতমুখী প্র্রতিক্রিয়ামূলক বল প্রয়োগ করে। ফলে বেলুনটি উপরে উঠতে পারে।
দূর হতে গুলি ছুড়লে গুলি এত দ্রুত চলে যায় যে তা কাছের অণুগুলোর স্থিতিজড়তা নষ্ট করতে পারে না। ফলে কোন ফাটল বা টুকরা হয়ে ভেঙে না পড়ে শুধু পরিধির সমান একটি গর্ত হয়।
চলন্ত গাড়িতে যাত্রীরা গতিজড়তার জন্য সামনের দিকে হেলে পড়ে। কারণ চলন্ত অবস্থায় গাড়ির সংস্পর্শে থাকা যাত্রীর শরীর গতিজড়তা লাভ করে। চলন্ত গাড়ি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ঐ অংশ স্থিতি অবস্থায় থাকে, কিন্তু গতিজড়তার জন্য উপরের অংশ সামনের দিকে হেলে পড়ে।
অন্ধকার ঘরে টেলিভিশন দেখা উচিত নয়। কারণ- কিন্তু অন্ধকার ঘরে টেলিভিশন যদি দেখা হয় তখন এ ক্ষতিকর প্রভাব থেকে চোখকে রক্ষা করতে হলে টেলিভিশনের পর্দা থেকে অন্তত ৩ থেকে ৪ মিটার দূরে বসা উচিত। আর টেলিভিশনের উচ্চতা হওয়া উচিত ৪ ফুট যাতে পর্দার অবস্থান ও দৃষ্টিপথ একই সমান্তরালে অবস্থান করে।
১৯৬০ সাল থেকে আন্তর্জাতিক বিমান পথে যেসব বিমান চলাচল করে তাতে দুটি গুরুত্বপূর্ণ যন্ত্র ব্যবহার করা হয়। যেমন – ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। নিরাপত্তার জন্য যন্ত্র দুটিকে স্টিলের বাক্সে রাখা হয় এবং বাক্সে রাখা এ যন্ত্র দুটিকে ব্লাক বক্স বলা হয়। ফ্লাইট ডাটা রেকর্ডার 600 ft স্টেইনলেস স্টিল দ্বারা নির্মিত। যা … Read more