কঠিন, তরল ও বায়বীয় পদার্থে তাপ প্রয়োগ করলে কি পরিবর্তন ঘটবে? বা তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন

তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে- কঠিন পদার্থঃ কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে উহা তরলে পরিণত হয়। কারণ যখন পদার্থ কঠিন অবস্থায় থাকে তখন উহার অনুগুলো পরস্পরের কাছাকাছি থাকে। এই অবস্থায় তাপ প্রয়োগ করা হলে কঠিনের অণুগুলো তরলের ন্যায় প্রসারিত হয়। বিধায় কঠিন পদার্থ তাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয়। তরল পদার্থঃ তরল পদার্থে … Read more

NH3 এবং HCl এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি?

NH3 এবং HCl এর মধ্যে NH3 এর ব্যাপনের হার বেশি।ব্যাপনের হারের সূত্র মতে, যে কোনো গ্যাসের ব্যাপন হার, তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। HCl এর আণবিক ভর 36.5 এবং NH3-আণবিক ভর 17।সুতরাং NH3– এর আণবিক ভর কম হওয়ায় এটির ব্যাপন হার HCl অপেক্ষা বেশি হবে।

দুর্বল এসিডের অনুবন্ধী ক্ষারক সবল হয় কেন?

সাধারণত দুর্বল এসিডের অনুবন্ধী ক্ষারক তীব্র হয়। কারণ, দুর্বল এসিড প্রোটন দান করার পর যে ক্ষারকের সৃষ্টি হয়, তার প্রোটন গ্রহণ করার প্রবণতা বেড়ে যায়। হাইড্রাসিডগুলোর মধ্যে HF সবচেয়ে দুর্বল এসিড। এটি পানিকে H+ দান করার পর F– আয়ন গঠন করে। এটি HF এর অনুবন্ধী ক্ষারক এবং এটি তীব্র ক্ষারক।  HF + H2O ↔ H3O++F–

CFC কী?

জৈব যৌগের মিথেন ও ইথেন সমগোত্রীয় শ্রেণির ক্লোরো-ফ্লোরোজাতকসমূহকে ক্লোরো-ফ্লোরো কার্বন বা CFC বলে। এদের ট্রেড নাম হচ্ছে ফ্রিয়ন (freon)।

COD কাকে বলে?

COD এর পূর্ণরূপ হলো Chemical Oxygen Demand এর অর্থ রাসায়নিক অক্সিজেন চাহিদা। কোনো দূষিত পানির পঁচনশীল ও অপঁচনশীল সব ধরনের জৈব ও অজৈব পদার্থকে K2Cr2O7+H2SO4 দ্বারা রাসায়নিক প্রক্রিয়ায় জারিত করা হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহকৃত রাসায়নিক পদার্থ যোগান দেয়।  সুতরাং পানির নমুনায় পঁচনশীল ও অপঁচনশীল সব ধরনের দূষক পদার্থ ভাঙ্গার জন্য প্রয়োজনীয় অক্সিজেনকে COD বলে।

লুইস এসিড কি?

যে সকল পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণকালে একজোড়া ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে লুইস এসিড বলে।

TDS কি?

 Total Dissolved Solid বা TDS পানিতে দ্রবীভূত অপদ্রব্যের মোট পরিমাণ নির্দেশ করে।

error: Content is protected !!