ট্রিফয়েল কি?

তেজস্ক্রিয় রশ্মি চিহ্নকে ট্রিফয়েল বলা হয়। এটি দ্বারা অতিরিক্ত ক্ষতিকর আলোক রশ্মিকে বোঝানো হয়।

কাঠ, কয়লা পোড়ানো রসায়নিক পরিবর্তন কেন?

কাঠ, কয়লা পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন। কারণ কাঠ, কয়লা মূলত কার্বনের যৌগ দিয়ে গঠিত। যেমন- কাঠ হলো প্রধানত সেলুলোজ। কাঠ, কয়লা জ্বালানোর অর্থ প্রকৃতপক্ষেই কার্বন যৌগের দহন যা এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। এর ফলে কার্বনডাই-অক্সাইড গ্যাস, জ্বলীয় বাষ্প ও তাপের উৎপাদন ঘটে। তাই কাঠ, কয়লা পোড়ানো এক ধরনের রাসায়নিক পরিবর্তন।

রসায়নে অনুসন্ধান প্রক্রিয়ার ধাপগুলো কি কি?

রসায়নে অনুসন্ধান প্রক্রিয়ার ধাপ মোট ৭টি। ধারাবাহিকভাবে ধাপগুলো নিম্নরূপ- ১. বিষয়বস্তু নির্ধারণ২. বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানার্জন৩. কাজের পরিকল্পনা প্রণয়ন৪. ফলাফল সম্পর্কে আগাম ধারণাকরণ৫. পরীক্ষণ ও তথ্য – উপাত্ত সংগ্রহ৬. তথ্য – উপাত্ত এর সংগঠন ও বিশ্লেষণ৭. বিজ্ঞান ও মানব কল্যাণে প্রভাব।

আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন ব্যবহারের সুবিধা সমূহ

কোনো রাসায়নিক দ্রব্য সরবরাহ বা সংরক্ষণ করতে হলে তার পাত্রের গায়ে লেবেলের সাহায্যে শ্রেণিভেদ অনুযায়ী প্রয়োজনীয় সাংকেতিক চিহ্ন প্রদান করলে ব্যবহারকারী সহজেই কোনো রাসায়নিক দ্রব্যের পাত্রের গায়ে লেবেল দেখেই এর কার্যকারিতা সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারবে এবং এর কার্যকারিতার ঝুঁকি মাথায় রেখে সংরক্ষণ ও ব্যবহার করতে পারবে। যেমন- বিপজ্জনক সাংকেতিক চিহ্ন সংবলিত কোনো পাত্রের গায়ের … Read more

রাসায়নিক পদার্থ মানেই ক্ষতিকর নয় কেন?

রাসায়নিক পদার্থ মানেই ক্ষতিকর নয় – আমরা যা খাচ্ছি ভাত, ডাল, তেল, চিনি, লবণ এবং যা ব্যবহার করছি যেমন- সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু, পাউডার, ঔষধপত্র ইত্যাদি সবই রাসায়নিক পদার্থ। কৃষি কাজে ব্যবহৃত সার, কীটনাশক সবই রাসায়নিক দ্রব্যাদি। সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন ধরনের প্রাকৃতিক সামাগ্রী যেমন- কাঁচা হলুদ, মেহেদী এবং কৃত্রিম কসমেটিকস ও রং ব্যবহার করা হয়। কখনও … Read more

error: Content is protected !!