সিলিং কি?

ক্যান রাখা খাদ্যবস্তুকে এগজসটিং করে ক্যানের উপর সিল বা ঢাকনা লাগানোর প্রক্রিয়াকে সিলিং বলে।

স্টেরিলাইজেশন (Sterilization) কি?

স্টেরিলাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো কৌটাজাত তরল দ্রবণ হতে ব্যাকটেরিয়া, ছত্রাক, স্পোর ইত্যাদি অণুজীবকে তাপ, রাসায়নিক পদার্থ, রেডিয়েশন, উচ্চচাপ, ছাঁকন ইত্যাদি বিভিন্ন উপায়ে মুক্ত করা হয়।

আফটার সেভ কি?

শেভ করার পর ত্বকের কেঁটে যাওয়া অংশে রক্ত জমাট বাঁধতে এবং প্রশান্তিময় অনুভূতির জন্য যে জেল বা লোশন জাতীয় ক্রীম ব্যবহার করা হয় তাকে আফটার শেভ বলে।

পাস্তুরাইজেশন কি?

এনজাইম ও ক্ষতিকারক অণুজীবকে ধ্বংস করার জন্য ক্রীমকে 95°C বা আরও বেশি তাপমাত্রায় উত্তপ্ত করার প্র্রক্রিয়াকে পাস্তুরাইজেশন বলে।

error: Content is protected !!