এনথালপি তাপ বা ঊর্ধ্বপাতন তাপ কী?

এক মোল কঠিন পদার্থ তার গলনাঙ্কের নিচে যে পরিমাণ তাপ শোষণ করে সরাসরি বাষ্পে পরিণত হয়, সে পরিমাণ তাপকে ঊর্ধ্বপাতন তাপ বা এনথালপি তাপ বলে।

বিয়োজন ধ্রুবক কী?

প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো ক্ষারকের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে, তাকে ঐ ক্ষারকের বিয়োজন ধ্রুবক বলে।

অত্যানুকূল তাপমাত্রা কী?

যে সর্বনিম্ন তাপমাত্রায় তাপোৎপাদী শিল্প প্রক্রিয়ায় যথোপযুক্ত কম সময়ে আশানুরূপ বা লাভজনক উৎপাদন করা সম্ভব সেই তাপমাত্রাকে অত্যানুকূল তাপমাত্রা বলে।

আবিষ্ট প্রভাবক কী?

যে রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়কের প্রভাবে যদি অপর একটি বিক্রিয়ক প্রভাবিত হয় তবে প্রথম প্রভাবকটিকে আবিষ্ট প্রভাবক বলে।

ওয়াক্স কী?

ওয়াক্স (wax) এক ধরনের মোম জাতীয় পদার্থ (প্যারাফিন) যা মৌমাছির চাক থেকে সংগ্রহ করা হয়ে থাকে।

ব্লাঞ্চিং কী?

ক্যানিং এর পূর্বে কাঁচা খাদ্যবস্তু হতে অবাঞ্চিত পদার্থ, এনজাইম বা ক্ষতিকারক অণুজীব ইত্যাদি অপসারণ করতে সদ্যপ্রস্তুত বাষ্পে খাদ্যকে ৫-১০ মিনিট উত্তপ্ত করা হয় যাকে ব্লাঞ্চিং বলে।

error: Content is protected !!