পরমশূন্য তাপমাত্রা কী?

যে তাপমাত্রায় তত্ত্বীয়ভাবে সকল গ্যাসের আয়তন শূন্য হয়, তাকে পরমশূন্য তাপমাত্রা বলে। অথবা, চার্লসের সূত্রানুসারে, -273.16°C তাপমাত্রায় তাত্ত্বিকভাবে হলেও যেকোনো গ্যাসের আয়তন শূন্য হয় বলে এ তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে।

চার্লসের সূত্রটি বিবৃত কর।

স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির জন্য শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তনের 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি পায়।

সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে?

এক মোল আদর্শ গ্যাসের জন্য PV/T অনুপাতের মানকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। অথবা, 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ সম্প্রসারণজনিত কাজ সম্পাদিত হয় তাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বলে।

পরম আর্দ্রতা কাকে বলে?

কোনো স্থানের বাতাসে প্রতি ঘনমিটারে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে ঐ স্থানের পরম আর্দ্রতা বলে। অন্যভাবে, নির্দিষ্ট আয়তনের বায়ুতে নির্দিষ্ট সময়ে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে ঐ অঞ্চলের পরম আর্দ্রতা বলা হয়। পরম আর্দ্রতা 0.003 kgm-3 বলতে বুঝায়, প্রতি ঘনমিটার বায়ুতে 0.003 kg জলীয় বাষ্প আছে। 

বাষ্প চাপ কী?

যেকোনো তাপমাত্রায় কোনো তরলের বাষ্পায়নের ফলে যে বাষ্প উৎপন্ন হয় তা সাধারণ গ্যাসের যত তার সংস্পর্শে থাকা পৃষ্ঠের উপরে চাপ প্রয়োগ করে। এই চাপকে বাষ্প চাপ বলে।

error: Content is protected !!