একই মৌলের ভর সংখ্যা ভিন্ন হয় কেন?

কোনো পরমাণুর প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে তার ভরসংখ্যা বলা হয়। প্রকৃতিতে বিদ্যমান ভিন্ন ভিন্ন প্রোটন সংখ্যা ও ভিন্ন ভিন্ন নিউট্রন সংখ্যা বিশিষ্ট একাধিক মৌলের পরমাণু রয়েছে। যেহেতু পরমাণুসমূহের প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন সেহেতু ভিন্ন ভিন্ন পরমাণুসমূহের ভরসংখ্যাও ভিন্ন হবে। অর্থাৎ পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যা পরিবর্তনের সাথে সাথে মৌলের ভরসংখ্যাও পরিবর্তিত হয়।

আপেক্ষিক আণবিক ভর কি?

কোনো পদার্থের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের আপেক্ষিক পারমাণবিক ভরের সমষ্টিকে আপেক্ষিক আণবিক ভর বলা হয়। যেমন – অক্সিজেনের আণবিক ভর = অক্সিজেনের পারমাণবিক ভর x =  16 = 32

আপেক্ষিক পারমাণবিক ভর কী?

কোনো মৌলের একটি পরমাণু কার্বন-১২ আইসোটোপের ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী তাকে ঐ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। যেমন- Al এর আপেক্ষিক পারমাণবিক ভর 27 । 

তেজস্ক্রিয় আইসোটোপ কি? তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে?

মৌলের যে সমস্ত আইসোটোপ বিভিন্ন ধরনের রশ্মি (α, β, γ) বিকিরণ করে অন্য মৌলের পরমাণুতে পরিণত হয় তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। যেমন – 99Tc, 60Co ইত্যাদি। এখন পর্যন্ত প্রায় ৩০০০ টির বেশি তেজস্ক্রিয় আইসোটোপ পাওয়া গেছে। এদের মধ্যে কিছু আইসোটোপ প্রকৃতিতে এবং কিছু আইসোটোপকে পরীক্ষাগারে বানানো হয়েছে।

তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাব

তেজস্ক্রিয় পদার্থ থেকে বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়। বিভিন্ন ধরনের রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে।আর এই তেজস্ক্রিয়তা ক্যান্সার হওয়ার একটি বিশেষ কারণ। ক্যান্সার নিরাময়ের জন্য তেজস্ক্রিয় পদার্থ ব্যবহৃত হয়। যার কারণে মাথার চুল পড়ে যায়, বমি বমি ভাব হয়। এমনকি আমাদের প্রয়োজনীয় ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে। তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়, যা প্রচুর … Read more

ইলেকট্রন বিন্যাস কি?

আধুনিক মতবাদ অনুযায়ী ইলেকট্রন বিভিন্ন শক্তিস্তরে অবস্থান করে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে। কোনো পরমাণুর বিভিন্ন স্তরে কয়টি ইলেকট্রন কিভাবে আছে তার প্রকাশকে ইলেকট্রন বিন্যাস বলে।

পর্যায় সারণি কী?

মৌলসমূহকে ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে অনুভূমিক ও উলম্বভাবে সাজিয়ে মৌলসমূহের যে সারণি তৈরি করা হয়েছে তাকেই পর্যায় সারণি বলে।

error: Content is protected !!