দ্রাব্যতার গুণফল কাকে বলে? দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব

দ্রাব্যতার গুণফল একটি গুরুত্বপূর্ণ ধারণা যা রসায়ন, জীববিজ্ঞান, প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, দ্রাব্যতার গুণফল ব্যবহার করে বিভিন্ন রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয়, ঔষধ তৈরি করা হয়, এবং পানি পরিশোধন করা হয়। দ্রাব্যতার গুণফল কাকে বলে? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তড়িৎ বিশ্লেষ্য লবণের সম্পৃক্ত দ্রবণে উৎপন্ন আয়নসমূহের গ্রাম প্রতিলিটার বা মোল প্রতিলিটার এককে … Read more

পেটে এসিডিটির জন্য এন্টাসিড খাওয়া হয় কেন?

পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিড জমা হলে পেটে তখন এসিডিটির সৃষ্টি হয়। এসিডিটির সমস্যা থেকে মু্ক্তি লাভের জন্য তখন এন্টাসিড খাওয়া হয়। কারণ এন্টাসিডে থাকে ক্ষারীয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগেনেসিয়াম হাইড্রোক্সাইড যা পাকস্থলীর এসিডকে প্রশমিত করে এসিডিটির সমস্যা থেকে মুক্তি দেয়।

পাকা আম খেতে মিষ্টি লাগে কেন?

কাঁচা অবস্থায় আমে বিভিন্ন ধরনের জৈব এসিড থাকে। যেমন- অ্যাসকরবিক এসিড, সাইট্রিক এসিড, ম্যালিক এসিড, অক্সালিক এসিড ইত্যাদি। তাই কাঁচা আম টক লাগে। কারণ এসিড টক স্বাদযুক্ত। কিন্তু আম যখন পাকে তখন আমে বিদ্যমান এই এসিডগুলো রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ ও ফ্রুক্টোজে (মিষ্টি) পরিণত হয়। ফলে পাকা আম খেতে মিষ্টি লাগে।

রাসায়নিক সার কী?

কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস প্রভৃতি মৌলের সমন্বয়ে গঠিত রাসায়নিক পদার্থ, যা মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে, তাকে রাসায়নিক সার বলে।

রাসায়নিক পরিবর্তন কাকে বলে?

যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব সত্ত্বা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। মোমবাতির দহন একটি রাসায়নিক পরিবর্তন, কারণ মোমবাতিকে দহন করলে কার্বনডাই-অক্সাইড, পানি বাষ্প ও তাপ উৎপন্ন হয়।

পদার্থ কি?

যার ভর আছে, যা কোনো স্থান দখল করে থাকে এবং যা তার স্থিতিশীল বা গতিশীল পরিবর্তনে বাধা প্রদান করে, তাকে পদার্থ বলে। যেমন – পানি, বাতাস ইত্যাদি।

error: Content is protected !!