ফোটন কাকে বলে?

ফোটন হলো এক প্রকার মৌলিক কণা এবং তড়িচ্চুম্বকীয় বিকিরণের (যেমন আলো, রেডিও তরঙ্গ, এক্স-রে) ক্ষুদ্রতম একক। সহজ ভাষায়, আলো বা যেকোনো বিকিরণ অবিচ্ছিন্নভাবে নির্গত না হয়ে গুচ্ছ গুচ্ছ আকারে বা “প্যাকেট” হিসেবে নির্গত হয়। এই প্রতিটি শক্তি প্যাকেটের নামই হলো ফোটন। ফোটনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো: ফোটন তড়িৎচুম্বকীয় বলের বাহক হিসেবে কাজ করে এবং মহাবিশ্বে … Read more

তড়িৎ বিশ্লেষণ কাকে বলে?

বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় সে যৌগের বিয়োজন বা রাসায়নিক পরিবর্তনকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। তড়িৎ বিশ্লেষণ হলো একটি প্রক্রিয়া যেখানে বিদ্যুৎ ব্যবহার করে কোনো রাসায়নিক যৌগকে তার উপাদান মৌল বা সরলতর যৌগে বিভক্ত করা হয়। এই প্রক্রিয়ায় একটি ইলেক্ট্রোলাইট (গলিত বা দ্রবীভূত আয়নিক যৌগ) প্রয়োজন হয়, যা বিদ্যুৎ পরিবহন … Read more

গরম ক্ষারের সাথে P₂O₅ এর বিক্রিয়া

গরম ক্ষারীয় দ্রবণ (যেমনঃ NaOH) এর সাথে ফসফরাস পেন্টা অক্সাইড বিক্রিয়া করে ধাতব ফসফেট (যেমনঃ সোডিয়াম ফসফেট) ও পানি উৎপন্ন করে। P₂O₅ + 6NaOH → 2Na₃PO₄ + 3H₂O

ক্ষারের সাথে P₂O₃ এর বিক্রিয়া।

ক্ষারীয় দ্রবণ (যেমনঃ NaOH) এর সাথে ফসফরাস ট্রাই অক্সাইড বিক্রিয়া করে ধাতব ফসফেট (যেমনঃ সোডিয়াম ফসফেট) ফসফিন ও পানি উৎপন্ন করে।  2P₂O₃+9NaOH → 3Na₃PO₄+ PH₃ + 3H₂O

জীবাশ্ম জ্বালানী কাকে বলে? জীবাশ্ম জ্বালানির ব্যবহার | জীবাশ্ম জ্বালানির প্রকারভেদ | জীবাশ্ম জ্বালানি তৈরির প্রক্রিয়া

জীবাশ্ম জ্বালানি মৃত উদ্ভিদ ও প্রাণী ২০০ মিলিয়ন বা তার চেয়ে বেশি বছর মাটির নিচে থেকে উচ্চ তাপ ও চাপে কয়লা, প্রাকৃতিক গ্যাস বা খনিজ তেলে পরিণত হয় বলে এগুলোকে জীবাশ্ম বলে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানির প্রকারভেদ জীবাশ্ম জ্বালানিগুলো প্রধানত তিন ধরনের হয়ে থাকে। এগুলো হলো: জীবাশ্ম জ্বালানি তৈরির প্রক্রিয়া প্রাগৈতিহাসিক কালে … Read more

বেনজিন ও বেনজিনজাত যৌগ নিয়ে ল্যাবরেটরিতে কাজ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত?

বেনজিন(C6H6) ও বেনজিনজাত যৌগ যেমনঃ টলুইন এর বাষ্প মানুষের নাকের মাধ্যমে প্রবেশ করে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা এবং হৃদপিন্ড, লিভার ও কিডনিজনিত সমস্যা তৈরি করতে পারে। তাই যেসব সতর্কতা নেয়া যেতে পারে সেগুলো হলো – ১) বেনজিন ও বেনজিন জাত দ্রাবকগুলোর বোতলের মুখ সর্বদাই বন্ধ রাখতে হবে। ২) বোতলে রাখা বেনজিনজাত জৈব দ্রাবকের লেভেল সবসময় সঠিকভাবে সংরক্ষণ … Read more

গ্লাস সামগ্রীকে জারণ শিখায় তাপ প্রদানের সুবিধা কী?

যেহেতু বার্নারের শিখায় দু’ধরনের অঞ্চল থাকে। যথাঃ জারণ শিখার অঞ্চল এবং বিজারণ শিখার অঞ্চল। জারণ শিখার অঞ্চলে অক্সিজেন প্রাপ্যতা বেশি থাকে, পাশাপাশি গ্যাস এর অধিকাংশই (জ্বালানি গ্যাস) থাকে অদাহ্য অবস্থায়। তাই, জারণ অঞ্চলে গ্লাস সামগ্রীকে তাপ প্রদানে তাপ শক্তি শোষিত হয় বেশি এবং গ্লাস সামগ্রীতে কোন কার্বন কালি পড়ে না।

অম্ল-ক্ষার টাইট্রেশনে ব্যুরেটের ব্যবহার

অম্ল-ক্ষার টাইট্রেশনের পূর্বে ব্যুরেটকে প্রথমেই পরিষ্কার করে নিতে হবে। প্রথমে সাধারণ পানি, তারপর ক্রোমিক এসিড, তারপর পাতিত পানি দ্বারা ধুয়ে নিতে হবে। সবশেষে ব্যুরেটে যে ক্ষারীয় দ্রবণ নেয়া হবে তা দিয়ে রিনজ করে নেয়ার পর ক্ল্যাম্প এর সাথে যুক্ত করতে হবে। এরপর ব্যুরেট এ ক্ষার দ্রবণ নিয়ে সরু নলকে সম্পূর্ণভাবে বায়ু বুদবুদ মুক্ত করত হবে। … Read more

error: Content is protected !!