পাতন কি? পাতন কাকে বলে?

কোনো তরল মিশ্রণকে তাপ প্রয়োগ করে স্বাভাবিক বায়ুচাপে মিশ্রণের উপাদানসমূহকে তাদের স্ফূটনাঙ্কে বাষ্পীভূত করে এবং ঐ বাষ্পকে ঘনীভূত করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে। কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করে ঐ বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে পুনরায় তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে। পাতন হচ্ছে কোনো তরল মিশ্রণ থেকে উপাদান পদার্থগুলোকে বিবিধ বাষ্পীভবন ও ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করা। এটা … Read more

আধুনিক পর্যায় সূত্র

মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।পর্যায় সারণির জনক মেন্ডেলিফ যখন পর্যায় সারণি তৈরি করেন তখন শুধু মাত্র মৌলের পারমাণবিক ভর জানা ছিল। মেন্ডেলিফের পর্যায় সূত্রঃ মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মেন্ডেলিফ পারমাণবিক ভরের উপর ভিত্তি করে পর্যায় সারণি আবিষ্কার করেছিলেন। তিনি যখন … Read more

শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন?

সাধারণভাবে ধাতুসমূহের লবণসমূহ আয়নিক প্রকৃতির হওয়ায় এগুলো অনুদ্বায়ী। তন্মধ্যে, ক্লোরাইড লবণসমূহের উদ্বায়িতা তুলনামূলকভাবে কিছুটা বেশি। এসব লবণের সাথে গাঢ় HCl যোগ করলে বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেয়। এজন্য শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয়। মূলত অনুদ্বায়ী লবণকে উদ্বায়ী ক্লোরাইড লবণে পরিণত করতে HCl ব্যবহার করা হয়।

কোয়ান্টাম সংখ্যা কাকে বলে?

যে সংখ্যা ইলেকট্রনে শক্তিস্তরের আকার, আকৃতি ও ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কে ধারণা দেয় এবং ইলেকট্রনটি ঘূর্ণনের সময় নিজ অক্ষের দিকে বা বিপরীত দিকে ঘুরছে এ ধারণা প্রদান করে তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোন একটি ইলেকট্রন কোন শক্তিস্তরে আছে, শক্তিস্তরটি বৃত্তাকার না উপবৃত্তাকার এবং ইলেকট্রনটি নিজ অক্ষের চতুর্দিকে ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে আবর্তন করে, … Read more

শিখা পরীক্ষা কি?

বুনসেন দীপ শিখার সাহায্যে কোনো লবণের ক্যাটায়ন শনাক্ত করার পদ্ধতিকে শিখা পরীক্ষা বলে। শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন? সাধারণভাবে ধাতুসমূহের লবণসমূহ আয়নিক প্রকৃতির হওয়ায় এগুলো অনুদ্বায়ী। তন্মধ্যে, ক্লোরাইড লবণসমূহের উদ্বায়িতা তুলনামূলকভাবে কিছুটা বেশি। এসব লবণের সাথে গাঢ় HCl যোগ করলে বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেয়। এজন্য শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার … Read more

কেলাসন কি?

একটি নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত কোনো তাপহারী কঠিন বস্তুর উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করে দ্রবীভূত পদার্থকে দ্রবণ হতে পৃথক করার পদ্ধতিকে কেলাসন বলে।

error: Content is protected !!