অকটেট নিয়ম কাকে বলে?

যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্বানুযায়ী পর্যায় সারণির অন্যান্য মৌলসমূহ (H, Li) ব্যতীত বহিঃস্থ ইলেকট্রনস্তর অপূর্ণ থাকে। তারা পরস্পরের মধ্যে বন্ধন গঠনের সময় এমনভাবে ইলেকট্রন আদান-প্রদান বা শেয়ার করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত গঠন বিন্যাস লাভ করে, একে অকটেট নিয়ম বলে।

অজৈব যৌগ কী?

কার্বন ঘটিত জৈব যৌগগুলো ব্যতীত অন্য সকল যৌগকে অজৈব যৌগ বলা হয়। অজৈব যৌগ কাকে বলে? অজৈব যৌগ হল সেই রাসায়নিক পদার্থ যা প্রকৃতিতে জৈব নয়। অজৈব যৌগগুলি সেই উপাদানগুলি হতে পারে যা পাথর এবং খনিজ পদার্থ যেমন সিরামিক, পাথর, ধাতু, কাচ ইত্যাদি থেকে তৈরি হয়। প্রায় 100,000 অজৈব যৌগ বিদ্যমান বলে জানা যায়। অজৈব … Read more

গলনাঙ্ক কাকে বলে?

কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ পদার্থের গলনাঙ্ক বলে। এক বায়ুমন্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। যেমনঃ এক বায়ুমন্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0°C। পদার্থকে তাপ প্রয়োগ … Read more

EDTA কী?

EDTA হলো Ethylene Diamine Tetra Acetic Acid, যা কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনে নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়।

টাইট্রেশন প্রক্রিয়া বলতে কি বুঝ?

কোনো নির্দেশক ব্যবহার করে একটি জানা ঘনমাত্রার দ্রবণেল সাহায্যে অপর একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের প্রক্রিয়াকে টাইট্রেশন প্রক্রিয়া বলে।

অম্ল ক্ষারক নির্দেশক কী?

অম্ল ক্ষারক টাইট্রেশনের সময় তুল্যতা বিন্দু নির্ণয়ের জন্য কিছু যৌগ ব্যবহৃত হয় যারা নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে প্রশমনের শেষ বিন্দু নির্দেশ করে। তাদেরকে অম্ল ক্ষারক নির্দেশক বলে।

লা-শাতেলিয়ার নীতিটি লিখ।

যে সকল নিয়ামকের উপর সাম্যাবস্থা নির্ভরশীল, তাদের যে কোনো একটি পরিবর্তন ঘটলে সাম্যাবস্থা এমনভাবে ডানে বা বামে স্থানান্তরিত হয় যাতে ঐ নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।

লা-শাতেলিয়ারের নীতি কী?

কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ঐ অবস্থার একটি নিয়ামক যেমন- তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে পরিবর্তিত হবে, যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।

error: Content is protected !!