পাউরুটি তৈরিতে ইস্ট ব্যবহার করা হয় কেন?

পাউরুটি তৈরিতে ঈষ্ট ব্যবহার করা হয়। ময়দার সাথে ঈস্ট পাউডার মিশ্রণের ফলে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কার্বনডাই-অক্সাইড গ্যাস ও অ্যালকোহল তৈরি হয়। কার্বনডাই-অক্সাইড গ্যাসের চাপে রুটি ছিদ্রযুক্ত ও ফাঁক ফাঁক হয়। অ্যালকোহল বাষ্প হয়ে উড়ে যায়। তাই পাউরুটিকে ফোলানোর জন্য ঈস্ট ব্যবহার করা হয়।

ইমালসন পলিমারাইজেশন কাকে বলে?

ইমালসন পলিমারাইজেশন হল একটি মৌলিক পলিমারাইজেশনের একটি প্রকার যা সাধারণত জল, মোনোমার এবং স্রেফট্যান্টের সাথে মেশে একটি ইমালসেশন দিয়ে শুরু হয়। ইমালসন পলিমারাইজেশনের সবচেয়ে সাধারণ প্রকার হল একটি তেল-ইন-ওয়াটার ইমালসন, যেখানে একধরনের পানির তলদেশে মোনোমারে (তেল) স্রাব (স্রেফট্যান্টস) দিয়ে থাকে। জল-দ্রবণীয় পলিমারগুলি, যেমন নির্দিষ্ট পলিভিনাইল অ্যালকোহল বা হাইড্রক্সাইটিস সেলুলোজেসগুলি, এটিও ইমুলিফাইয়ার / স্টেবিলাইজার হিসাবে কাজ … Read more

জুল-থমসন প্রভাব কাকে বলে?

উচ্চ চাপে আবদ্ধ গ্যাসীয় অণুসমূহকে যদি হঠাৎ নিম্নচাপ বিশিষ্ট বড় পাত্রে সম্প্রসারিত হতে দেয়া হয় তাহলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। এ প্রক্রিয়াকে জুল-থমসন প্রভাব বলে। এভাবে অনেক গ্যাসের তাপমাত্রা হ্রাস পেলেও H2 ও He গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা হ্রাসের পরিবর্তে বৃদ্ধি পায়।

জুলের সূত্র

জুলের তিনটি সূত্র প্রথম সূত্র – প্রবাহের সূত্রঃপরিবাহীর রোধ (R) এবং প্রবাহকাল (t) অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহের ফলে উদ্ভূত তাপ (H) প্রবাহের (I) বর্গের সমানুপাতিক। অর্থাৎ H∞t2 যখন I ও t ধ্রুব।  দ্বিতীয় সূত্র – রোধের সূত্রঃপ্রবাহ (I) এবং প্রবাহকাল t অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহের ফলে উদ্ভূত তাপ (H)  পরিবাহীর রোধের (R) সমানুপাতিক হয়। অর্থাৎ H∞R , যখন I ও t … Read more

হাইড্রোজেন বন্ধন কী?

হাইড্রোজেন বন্ধন কী? হাইড্রোজেন যুক্ত দুটি পোলার অণুর দুটি তড়িৎ ঋণাত্মক মৌলের মাঝে হাইড্রোজেন যে দুর্বল বন্ধন সৃষ্টি করে তাকে হাইড্রোজেন বন্ধন বলে। হাইড্রোজেন বন্ধন তৈরি হয় দুর্বল থেকে মাঝারি শক্তির স্থির বৈদ্যুুতিক আকর্ষণ বলের জন্য। এর উৎস কতিপয় সমযোজী বন্ধনযুক্ত হাইড্রোজেন পরমাণুর সাথে অন্য পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের আকর্ষণ। যখন হাইড্রোজেন পরমাণু অপেক্ষাকৃত উচ্চ ইলেকট্রোনেগেটিভ কোন … Read more

মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বুঝ?

পর্যায় সারণির একই পর্যায় বা একই গ্রুপের মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে উহাদের যেসব ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয় তাদেরকে পর্যায় ভিত্তিক ধর্ম বলা হয়। মৌলের গলনাংক, স্ফূটনাংক, ঘনত্ব, পারমাণবিক আকার, আয়নীকরণশক্তি, তড়িৎঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি এগুলো সবই পর্যায়বৃত্তিক ধর্ম।

তড়িৎ চুম্বকীয় বর্ণালি কি?

সকল প্রকার আলোক শক্তি যা শূন্য মাধ্যমে তড়িৎ ও চুম্বক ক্ষেত্রের সহযোগে প্রবাহিত হয় তাদেরকে তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশন বা বর্ণালি বলে। তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশন উৎস থেকে শক্তি স্থানান্তরিত করে। একে বিকীর্ণ শক্তি বলে। একটি তড়িৎক্ষেত্র ও একটি চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত বলে এদেরকে তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশন বলা হয়। যে তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরে তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশন … Read more

পুনঃকেলাসন কাকে বলে? Recrystallization

কোনো জৈব যৌগকে একবার কেলাসন করে যদি সম্পূর্ণ বিশুদ্ধ করা না যায় তাহলে প্রাপ্ত কেলাসগুলোকে পুনরায় একই পদ্ধতিতে কেলাসন করে প্রাপ্ত কেলাসকে শুষ্ক করে বিশুদ্ধ কেলাস পাওয়া যায়। এ প্রক্রিয়াকে পুনঃকেলাসন (Recrystallization) বলা হয়। পর পর দুবার কেলাসন করে একই গলনাঙ্কবিশিষ্ট কেলাস পাওয়া গেলে ধরে নেওয়া হয় জৈব যৌগটিকে আমরা বিশুদ্ধ অবস্থায় পেয়েছি।

error: Content is protected !!