শক্তির উপস্তর কাকে বলে?

যে সব এলাকায় ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি সেসব এলাকায় ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি হয়। ইলেকট্রন মেঘবলয়ের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট অঞ্চলকে শক্তির উপস্তর বা অরবিটাল বলে।পরমাণুর ইলেকট্রন বিন্যাসে প্রদর্শিত উপস্তরসমূহের সংকেত হল, s-অরবিটাল, p-অরবিটাল, d-অরবিটাল এবং f-অরবিটাল।

অবস্থান্তর ধাতু কী?

যেসব মৌলের সর্ববহিঃস্থ শক্তিস্তরের d অরবিটাল আংশিক পূর্ণ থাকে অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে nd1 – nd9 থাকে তাদের অবস্থান্তর ধাতু বলে।  যেমনঃ আয়রন Gr-8 এর আয়রন (Fe)। এখানে, 3d64s2 বিদ্যামান।

তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্ক কী?

তরঙ্গদৈর্ঘ্যঃ তড়িৎ চুম্বকীয় রশ্মির তরঙ্গের দুটো চূড়া বা দুটো খাদের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গদৈর্ঘ্য (λ) বলে। কম্পাঙ্কঃ তরঙ্গ গঠনকারী কণা প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক (υ) বলে।

ব্যাণ্ড বর্ণালি কাকে বলে?

ব্যাণ্ড বর্ণালি বস্তুতে অনেকগুলো নিবিড় সম্পৃক্ত বর্ণালি রেখার সমন্বয়ে গঠিত হয। ব্যাণ্ড বর্ণালি উদ্ভবে ইলেকট্রনের ধাপান্তরের পাশাপাশি অণুর আবর্তন কম্পনের প্রভাব রয়েছে। ব্যাণ্ড বর্ণালি একটি অণুর বৈশিষ্ট্য মূলক বর্ণালি। এটি আণবিক বর্ণালি হিসেবেও পরিচিত।

গুণগত রসায়ন কাকে বলে?

রসায়নের যে শাখায় কোন বস্তুর উপাদান বা ধর্মের উপস্থিতি, অনুপস্থিতি বা কোন নমুনায় একাধিক উপাদানের শনাক্তকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় তাকে গুণগত রসায়ন বলে।

পরমাণুর শক্তিস্তর কাকে বলে?

নিউক্লিয়াসের চারদিকে কতকগুলো স্থির শক্তির বৃত্তাকার পথ আছে। এই পথ গুলিতে ইলেকট্রন সর্বদা নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। এগুলোকে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তিস্তর বলে।

error: Content is protected !!