প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ কী?

যেসব পদার্থ বায়ুর কোন উপাদান (জলীয় বাষ্প, O2, CO2) দ্বারা আক্রান্ত হয় না বলে দীর্ঘদিন যাবত যাদের দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন ঘটে না তাদের প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ বলে।  যেমনঃ Na2CO3, K2Cr2O7 ইত্যাদি।

গাঢ় H2SO4 এ সরাসরি পানি যোগ করা নিরাপদ নয় কেন?

গাঢ় H2SO4 এ সরাসরি পানি যোগ করা নিরাপদ নয়, কারণ গাঢ় H2SO4 ও পানির বিক্রিয়া বা মিশ্রণে প্রচুর তাপ নির্গত হয়। যা কাচপাত্রের ভাঙ্গনসহ মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে এবং গাঢ় এসিড শরীরে পড়ার সম্ভাবনা থাকে।

হেসের তাপ সমষ্টিকরণ সূত্রটি কী?

যদি প্রারম্ভিক ও শেষ অবস্থা স্থির থাকে তবে কোন বিক্রিয়া এক বা একাধিক ধাপে সংগঠিত হোক না কেন, প্রতিক্ষেত্রে বিক্রিয়া তাপ বা এনথালপি সমান থাকে।

বিক্রিয়ার হার বলতে কি বুঝ?

প্রতি একক সময়ে কোন বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির পরিমাণকে ঐ বিক্রিয়ার বিক্রিয়া হার বলে।

তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার গতি বাড়ে কেন?

বিক্রিয়ার গতির উপর তাপমাত্রার যথেষ্ট প্রভাব রয়েছে। বিজ্ঞানী আরহেনিয়াসের পরীক্ষা থেকে দেখা যায় যে, প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় সব বিক্রিয়ার হার দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায়। এর কারণ হলো – ১) তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়া অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়।২) অণুগুলোর মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পায়।৩) অধিকতর সংখ্যক অণু বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সক্রিয়ন … Read more

ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণির মূল ভিত্তি

Electronic configuration of Elements are the Main Basis of the Periodic Table ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো মৌল কত নম্বর পর্যায় এবং কত নম্বর গ্রুপে অবস্থান করে তা বের করা যায়।আবার, যে সকল মৌলের বাইরের প্রধান শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস একই রকম সে সকল মৌল একই গ্রুপে অবস্থান করে।অপরদিকে, যে সকল মৌলের বাইরের প্রধান শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস … Read more

রিয়েজেন্ট বোতল কী?

রিয়েজেন্ট ড্রপার সংযুক্ত 50 mL বা 60 mL কাচ বা প্লাস্টিক বোতলকে রিয়েজেন্ট বোতল বলা হয়। রিয়েজেন্ট বোতলের গায়ে অবশ্যই লেবেলিং করতে হবে। রিয়েজেন্ট বোতলের মুখ অবশ্যই কর্ক দিয়ে বন্ধ করতে হবে।কঠিন রিয়েজেন্ট স্থানান্তরের জন্য কাগজ বা স্পেচুলা ব্যবহার করহে হবে। তরল রিয়েজেন্ট স্থানান্তরের জন্য ড্রপার ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত রিয়েজেন্ট ব্যবহার করা যাবে … Read more

ল্যাবরেটরিতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করা উচিত কেন?

ল্যাবরেটতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করা উচিত কেননা, ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন ধরনের ক্ষয়কারক ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকি। এগুলো ব্যবহারের সময় যদি কোন না কোন ভাবে আমাদের গায়ে লেগে যায় তবে ত্বকের ক্ষতিসহ অন্য যেকোনো বড় ধরনের ক্ষতির সম্ভাবনা দেখা দেয়।যেমন – গাঢ় H2SO4, HNO3 ও ক্রোমিক এসিড কোন কিছুর ওপর পড়লে তা মারাত্মকভাবে পুড়ে … Read more

error: Content is protected !!