উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কি?

উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য নিম্নরূপ- নং   উদ্যোগ ব্যবসায় উদ্যোগ  ১ যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাকেই উদ্যোগ বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে ব্যবসায় স্থাপনাকে ব্যবসায় উদ্যোগ বলে।  ২ উদ্যোগে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকা বাধ্যতামূলক নয়। ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন।  ৩ উদাহরণ: স্কুলের প্রতিষ্ঠাবাষির্কী পালনের বাধ্যতামূলক নয়। … Read more

আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য দেখাও।

আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির থেকে ব্যাপকতর ধারণা। হলস্টি-র মতে, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুর মধ্যে আছে বিভিন্ন রাষ্ট্রের বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক প্রক্রিয়াসমূহ, আন্তর্জাতিক বাণিজ্য, যাতায়াত, যোগাযোগ, আন্তর্জাতিক মূল্যবোধ ও নীতিশাস্ত্র ইত্যাদি। আন্তর্জাতিক রাজনীতি এতসব বিষয়ের সঙ্গে যুক্ত থাকে না। শ্লেশার বলেছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ ও সহযোগিতা উভয় দিক নিয়েই আলোচনা করে, কিন্তু … Read more

বিশ্বব্যবস্থা তত্ত্ব কাকে বলে?

বিশ্বব্যবস্থা তত্ত্ব অনুযায়ী বর্তমানে যে বিশ্বব্যবস্থা প্রচলিত রয়েছে তা ধনতন্ত্রের নীতি ও নিয়ম অনুসারে সংগঠিত ও পরিচালিত হয়। এই বিশ্বব্যবস্থায় কেন্দ্রীয় স্তরে রয়েছে কতকগুলি পরস্পর প্রতিদ্বন্দ্বী ধনতান্ত্রিক রাষ্ট্র এবং প্রান্তবর্তী অঞ্চলে রয়েছে মূলত তৃতীয় বিশ্বের গরিব দেশগুলি। এই ব্যবস্থায় প্রান্তবর্তী অঞ্চল থেকে কেন্দ্রীয় অঞ্চলে সম্পদের হস্তান্তর চলতে থাকে।

মূলধন বাজেট কাকে বলে?

দেশের উন্নয়ন মূলক কাজের জন্যে যে বাজেট করা হয় তাকে মূলধনী বাজেট বলে। এ বাজেটে সরকার কর্তৃক গৃহীত বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ব্যয় ও আয়ের হিসাব দেখানো হয়। যেমন, এক বছরে কৃষি, শিল্প, যোগাযোগ, পরিবহন, বিদ্যুৎ ইত্যাদি খাতের উন্নয়নের জন্যে যে ব্যয় হবে তা এ বাজেটে দেখানো হয়। পাশাপাশি এ ব্যয় নির্বাহের জন্যে কোন কোন … Read more

সুষম বাজেট কি? রাজস্ব বাজেট কাকে বলে?

সুষম বাজেট কি? যে বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান থাকে তাকে সুষম বাজেট বলে। বাজেটের প্রকারভেদ বাজেটকে সাধারণত দু’ভাগে ভাগ করা যায়। যথাঃ ১) সুষম বাজেট এবং২) অসম বাজেট বা সমতাহীন বাজেট। সুষম বাজেট কাকে বলে? যে বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান থাকে তাকে সুষম বাজেট বলে। অসম বাজেট কাকে বলে? যে বাজেটে … Read more

রাজস্ব বাজেট কাকে বলে?

দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য যে বাজেট গৃহীত হয় তাকে রাজস্ব বাজেট বলে। এ বাজেটে কেবল সরকারের রাজস্ব আয় এবং প্রশাসনিক ব্যয় দেখানো হয়। এ বাজেটে দুটি অংশ থাকে। আয়ের উৎস ও ব্যয়ের খাত। আয়ের অংশ সরকারের সম্ভাব্য মোট আয় উল্লেখ করা হয় এবং কোন কোন উৎস থেকে এ আয় আসবে তাও বর্ণনা করা হয়। … Read more

ব্যবসায়ের গুরুত্ব

অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হলেও ব্যবসায় যে কোনো দেশের আর্থ-সামাজিক রাজনৈতিক তথা সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছে। ব্যবসায়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই গড়ে উঠেছে ছোট-বড় দোকান থেকে শুরু করে বিশাল শিল্প কারখানা। বর্তমান বিশ্বে ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম। আজকের পৃথিবীতে সে সকল দেশ উন্নতির চরম শিখরে অবস্থান করছে যে দেশগুলো ব্যবসা-বাণিজ্য উন্নত। ব্যবসায় এর মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার সহজ হয় এবং … Read more

উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয় কেন?

উদ্যোক্তা নিজের কর্মসংস্থান তৈরির অন্যেরও কাজের সুযোগ করে দেন। তিনি তার উদ্ভাবনী শক্তির মাধ্যমে নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন। এতে প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। ফলে এসব ক্ষেত্রে কর্মী নিয়োগের মাধ্যমে দেশের বেকারত্ব কমানো যায়। আর, উদ্যোক্তা ব্যবসায়ের নতুন ক্ষেত্র তৈরি না করলে বেকার সমস্যার সমাধান হতো না। তাই উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয়।

error: Content is protected !!