পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতা ব্যাখ্যা কর।

মানবসৃষ্ট কোনো কারণে প্রাকৃতিক পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়াকে পরিবেশ দূষণ বলে। মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের জন্য মঙ্গলজনক কাজ করা একজন ব্যবসায়ীর দায়িত্ব। ব্যবসায়ীর উচিত পরিবেশের কোনো ক্ষতি না করে প্রতিষ্ঠানের কাজ চালিয়ে যাওয়া। কিন্তু কল-কারখানায় বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বর্জ্য শোধনাগারের ব্যবস্থা করা পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতা।

নতুন নতুন শিল্প স্থাপন কেন জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি?

অবাধে গাছ কেটে নতুন নতুন শিল্প স্থাপন করা হয়। এ কাজটি জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। কারণ গাছ কাটার ফলে জীবজন্তুরা তাদের প্রয়োজনীয় আবাসন সংকটে পড়ে। এছাড়া এ কারণে জীবজন্তুর প্রয়োজনীয় খাদ্যেরও অভাব হয়। ফলে এক সময় পরিবেশ জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ হয়ে যাবে। এভাবে নতুন নতুন শিল্প স্থাপন জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে।

ব্যবসায়ে জনহিতকর কাজ কাকে বলে?

জনহিতকর কাজ বলতে সমাজ ও সমাজের জন্য মঙ্গলজনক সব কিছুকে বোঝায়। ব্যবসায়ের জনহিতকর কাজ হলো সামাজিক দায়িত্ব পালন করা। জনগণের সুবিধার্থে রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, পাঠাগার নির্মাণ, মানসম্মত পণ্য সরবরাহ, পরিবেশ দূষণমুক্ত রাখা প্রভৃতি হলো ব্যবসায়ের জনহিতকর কাজ। আর ব্যবসায়ীরা সমাজেরই অংশ। তাই ব্যবসায়কে সমাজের উন্নয়নের জন্য জনহিতকর কাজ করতে হয়।

বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি কাকে বলে?

যারা ব্যবসা-বাণিজ্য স্থাপন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলা হয়। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশে শিল্প কারখানা স্থাপন, নতুন নতুন পণ্য উৎপাদন, জাতীয় আয় বাড়ানো ও বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সংরক্ষণমূলক সহায়তা কেন প্রয়োজন?

ব্যবসায় কাজ পরিচালনা ও সম্প্রসারণের পথে বাধাগুলো দূর করতে প্রয়োজনীয় সহায়তা হলো সংরক্ষণমূলক সহায়তা। শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পর ব্যবসায়ের আধুনিকীকরণ, পণ্যমান নিয়ন্ত্রণ ও অর্থসংক্রান্ত প্রভৃতি সমস্যা দেখা দেয়। সংরক্ষণমূলক সহায়তা এসব সমস্যা দূর করে প্রতিষ্ঠানের উন্নয়নে ও বাজারে টিকে থাকতে সহায়তা করে। তাই ব্যবসায়ে সংরক্ষণমূলক সহায়তা প্রয়োজন।

শ্রমিক-কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর দায়িত্বগুলো কী কী?

শ্রমিক-কর্মচারীদের ব্যবসায়ের ওপর যে অধিকার তা পালন করাই তাদের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব। শ্রমিক-কর্মচারীদের অব্যাহত প্রচেষ্টার ফলে ব্যবসায় মুনাফা অর্জিত হয়। তাদের উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা দেওয়া, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি, প্রশিক্ষণ, পদোন্নতি ও চিকিৎসার ব্যবস্থা করা প্রতিটি ব্যবসায়ের কর্মচারীদের প্রতি সামাজিক দায়িত্ব।

ব্যবসায়ের অনৈতিক কার্যকলাপ কাকে বলে?

ব্যবসায় মূল্যবোধ ও নৈতিকতা দ্বারা সমর্থনযোগ্য নয় এমন কিছু করাকে অনৈতিক কাজ বলে। ঔষধে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, নিম্ন মানসম্পন্ন পণ্য বিক্রি করা প্রভৃতি ব্যবসায়ের অনৈতিক কাজ। এসব কাজ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর ব্যবসায়ী অনৈতিক কাজে জড়িত থাকলে বেশি দিন ব্যবসায়ে টিকতে পারে না। শুরুতে বেশি মুনাফা অর্জিত হলেও পরবর্তীতে ঐ ব্যবসায়ে গ্রাহকের … Read more

এসএমই ঋণ কাকে বলে?

দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান তৈরি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করতে এসএমই ফাউন্ডেশন যে ঋণ দেয়, তাকে এসএমই ঋণ বলে। দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে এগিয়ে নেওয়া এসএমই ঋণের প্রধান উদ্দেশ্য। এ ঋণ নতুন ব্যবসায় ও শিল্প স্থাপনে সহায়তা করে।

error: Content is protected !!