বাংলাদেশকে শিল্পে অনগ্রসর বলা হয় কেন?

শিল্পের স্থাপন ও বিকাশ কম হওয়ায় বাংলাদেশকে শিল্পে অনগ্রসর বলা হয়। বাংলাদেশে যথেষ্ট পরমাণ শিল্প-কারখানা নেই। তাই একে শিল্পোন্নত দেশ বলা যায় না। এদেশে শিল্প বিকাশ না হওয়ার পেছনে উল্লেখযোগ্য কিছু কারণ আছে। রাজনৈতিক অস্থিরতা, দুর্বল অবকাঠামো, জটিল শিল্প আইন, শ্রমিক অসন্তোষ প্রভৃতি দেশের শিল্প বিকাশে অন্তরায় বা প্রধান সমস্যা।

গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন?

যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলাপ – আলোচনা ও পরামর্শ করে কাজ পরিচালনা করেন, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে নেতা সব ক্ষমতা নিজের হাতে না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের সাতে পরামর্শ করেন। এ কারণে নেতার প্রতি তাদের ইতিবাচক ধারণা তৈরি হয়। ফলে এরূপ নেতৃত্বের প্রতি তারা সন্তুষ্ট থাকেন। এতে কর্মীদের কাজের প্রতি মনোবল বাড়ে এবং … Read more

ব্যবস্থাপনার কোন কাজটিকে নেতৃত্বের সাথে তুলনা করা হয়?

ব্যবস্থাপনার নির্দেশনা দেওয়ার কাজটিকে নেতৃত্বের সাথে তুলনা করা হয়। পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ-নির্দেশ দেওয়া হলো নির্দেশনা। নেতাকর্মীদের কোন কাজ কখন, কীভাবে সম্পূর্ণ করতে হবে তা নিয়ে নির্দেশ দেন। আর যথাযথ নির্দেশনা দিতে পারলে কর্মীরা সর্বাধিক দক্ষতা প্রদর্শন করতে পারে। তাই অনেকে নির্দেশনাদানকে নেতৃত্বের সাথে তুলনা করেন।

সিদ্ধান্ত গ্রহণে তথ্য ও উপাত্ত সম্পর্কে ব্যাখ্যা কর।

সিদ্ধান্ত গ্রহণ এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো সমস্যা সমাধানের সঠিক ও সর্বোত্তম উপায় নির্ধারণ করা হয়। সিদ্ধান্তকে নির্ভরযোগ্য করার জন্য পর্যাপ্ত তথ্যের প্রয়োজন হয়। তথ্য ও উপাত্তের বিচার-বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নিলে তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়।

ব্যবস্থাপনার দ্বিতীয় কাজটি সম্পর্কে লিখ।

ব্যবস্থাপনার দ্বিতীয় কাজটি হলো সংগঠিতকরণ। এর মাধ্যমে ব্যবসায়ের প্রয়োজনীয় সব উপকরণ এবং সম্পদকে যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্মীদের মাঝে দায়িত্ব ও ক্ষমতা বণ্টন এবং আন্তঃসম্পর্ক তৈরি করা হয়। সংগঠন কাজকে প্রকৃতি অনুযায় সাজিয়ে দেয়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। এছাড়া প্রতিষ্ঠানের সব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতসহ কার্যাবলি নিয়ন্ত্রণ ও পরিচালনা সহজ হয়।

নিয়ন্ত্রণের মাধ্যমে কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হয়?

ভবিষ্যতের কোনো কাজের অগ্রিম সিদ্ধান্ত হলো পরিকল্পনা। পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ে কাজ যথাযথভাবে হচ্ছে কি না তা পরিমাপ করার জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন। কারণ, নিয়ন্ত্রণের মাধ্যমে কার্যফল তুলনা করে বিচ্যুতি নিরূপণ করা হয় ও সংশোধনীমূলক ব্যবস্থা নেওয়া হয়। এভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী কাজ করা সহজ হয়।

নেতৃত্বের সাথে তুলনীয় ব্যবস্থাপকীয় কাজ কী?

নেতৃত্বের সাথে তুলনীয় ব্যবস্থাপকীয় কাজ হলো নির্দেশনা। যিনি নেতৃত্ব দেন তিনি নেতা। পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ-নির্দেশ দেওয়া হলো নির্দেশনা। ব্যবস্থাপক কর্মীদের কোন কাজ কখন, কীভাবে সম্পূর্ণ করতে হবে তার নির্দেশ দেন। আবার, নেতা-কর্মীদের সুযোগ-সুবিধা মূল্যায়ন করে আদেশ দেন। আর নেতার যথাযথ নির্দেশনার মাধ্যমে কর্মীরা সর্বাধিক দক্ষতা প্রদর্শন করতে পারেন। তাই অনেকে নির্দেশনাকে নেতৃত্বদানের সাথে … Read more

কর্মীসংস্থান বলতে কী বোঝ?

প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়নের কাজকে কর্মীসংস্থান বলে। ব্যবস্থাপনার উপকরণসমূহের মধ্যে জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনশক্তি যোগ্য, দক্ষ ও উৎসাহী না হলে অন্য উপাদান মানসম্পন্ন হলেও সেগুলোকে কাজে লাগানো যায় না। তাই প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মীবাহিনী গঠনের প্রয়োজন হয়। এটি ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের মাধ্যমে সম্ভব করা যায়।

error: Content is protected !!