ব্র্যাক এর উৎপাদন কেন্দ্র উন্নয়ন কার্যক্রমটি ব্যাখ্যা কর।

সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, ত্রাণ ও পুনর্বাসন প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে। উদ্যোক্তা উন্নয়নে ব্র্র্যাক উৎপাদন কেন্দ্র উন্নয়ন কাজটি পরিচালনা করে। আধুনিক ডিজাইন ও প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ শিল্পজাত পণ্যসামগ্রীর উন্নয়ন ও উৎপাদন বাড়ানো উৎপাদন কেন্দ্র উন্নয়নের প্রধান কাজ। এছাড়া দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প যেমনঃ সিল্প, জামদানি, নকশিকাঁথা প্রভৃতি উন্নয়নেও এটি কাজ … Read more

সমর্থনমূলক ও সংরক্ষণমূলক সহায়তার পার্থক্য কী?

সমর্থনমূলক ও সংরক্ষণমূলক সহায়তার মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ নং সমর্থনমূলক  সংরক্ষণমূলক  ১ যে সহায়তা উদ্যোক্তাকে শিল্প স্থাপন, পরিচালনা, সম্পদের ব্যবহার ও বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে সাহায্য করে, তা সমর্থনমূলক সহায়তা। ব্যবসায় কার্যক্রম সম্প্রসারণ ও পরিচালনার পথে বাধা দূর করতে যে সহায়তা দেওয়া হয় তা সংরক্ষণমূলক সহায়তা।  ২ সমর্থনমূলক সহায়তার মাধ্যমে উদ্যোক্তা তার আশাকে বাস্তবে রূপদান … Read more

ব্যবসায়কে সামাজিক প্রতিষ্ঠান বলা হয় কেন?

ব্যবসায়ের যাবতীয় কাজ সমাজকে ঘিরে হয়ে থাকে বলে একে সামাজিক প্রতিষ্ঠান বলা হয়। সমাজে বসবাসকারী জনগণের চাহিদা, রুচি, চেতনা প্রভৃতি বিবেচনায় রেখে ব্যবসায় পরিচালিত হয়। এছাড়া ব্যবসায় অনেক সময় সমাজের মানুষদের জন্য কল্যাণমূলক কাজও করে থাকে। সমাজের জনগণের সেবার মাধ্যমে এটি কাজ করে থাকে। এ কারণে ব্যবসায়কে সামাজিক প্রতিষ্ঠান বলা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর কাকে বলে?

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তর যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য কার্যক্রম পরিচালনা করে থাকে, তাকে যুব উন্নয়ন অধিদপ্তর বলে। দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত অনেক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর শিক্ষিত ও স্বল্পশিক্ষিত যুবকদের ক্ষুদ্র ব্যবসায়, কৃষি খামার, মৌমাছি পালন, গবাদিপশু পালন প্রভৃতি ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকে।

উদ্যোগ ও আত্মকর্মসংস্থানের মধ্যে পার্থক্য

উদ্যোগ ও আত্মকর্মসংস্থানের মধ্যে পার্থক্য নিচে দেয়া হলোঃ নং উদ্যোক্তা আত্মকর্মসংস্থান  ১ যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাই উদ্যোগ। নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করা হলো আত্মকর্মস্থান।  ২ উদ্যোগের মাধ্যমে অন্যের কর্মসংস্থান সৃষ্টি করা হয়। আর আত্মকর্মসংস্থানে নিজের কাজের ব্যবস্থা করা হয়।  ৩ উদ্যোগ যেকোনো কাজের জন্য নেওয়া যেতে পারে। আত্মকর্মসংস্থানের জন্য ব্যক্তির উদ্যোগ প্রয়োজন হয়।

উৎপাদনমুখী বৃহৎ শিল্প কাকে বলে?

যে শিল্প উৎপাদনের সাথে জড়িত এবং আকারে অনেক বড় তাকেই উৎপাদনমুখী বৃহৎ শিল্প বলে। এ শিল্পে সাধারণত এক সাথে অনেক পণ্য উৎপাদন করা হয়। এতে জমি ও কারখানা ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৩০ কোটি টাকার বেশি হয়। এছাড়া এতে ২৫০ জনের বেশি শ্রমিক কাজে নিয়োজিত থাকে। সিমেন্ট, চামড়া, সার প্রভৃতি এ শিল্পের … Read more

বাংলাদেশে সম্ভাবনাময় বৃহৎ শিল্পের নামগুলো লেখ।

যে শিল্পের বিনিয়োগের পরিমাণ ৩০ কোটি টাকার বেশি এবং ২৫০ জনের বেশি শ্রমিক কাজ করে, তাকে বৃহৎ শিল্প বলে।বাংলাদেশের সম্ভাবনাময় ৭টি বৃহৎ শিল্প হচ্ছে – ১) পর্যটন শিল্প ২) তৈরি পোশাক শিল্প ৩) ভেষজ ঔষধ শিল্প ৪) চামড়া ও চামড়াজাত দ্রব্যের শিল্প ৫) হাসপাতাল ও ক্লিনিক ৬) অটোমোবাইল ৭) বায়োগ্যাস প্রকল্প এ শিল্পগুলো দেশের বিপুল … Read more

কর্মসংস্থান সৃষ্টি হওয়া বলতে কী বোঝায়?

কর্মসংস্থান সৃষ্টি হওয়া বলতে নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি হওয়াকে বোঝায়; যা মানুষের বেকারত্ব দূর করে আয় বাড়ায়। কর্মসংস্থান সৃষ্টি হওয়ার ফলে দেশের বেকার সমস্যার সমাধান হয়। অন্যদিকে জাতীয় আয়ও বেড়ে যায়। ফলে দেশের অর্থনীতি মজবুত হয়। কর্মসংস্থান মানুষকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে। কর্মসংস্থান সৃষ্টি হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল: কর্মসংস্থান সৃষ্টি … Read more

error: Content is protected !!