সংরক্ষণমূলক সহায়তা কাকে বলে?

সংরক্ষণমূলক সহায়তা কাকে বলে?ব্যবসায় কাজ পরিচালনা ও সম্প্রসারণের পথে বাধাগুলো দূর করতে দেওয়া সহায়তা হলো সংরক্ষণমূলক সহায়তা। প্রতিষ্ঠান স্থাপনের পরেও বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। এগুলো থেকে প্রতিষ্ঠানকে বাঁচাতে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পণ্যমান নিয়ন্ত্রণ, অর্থসংক্রান্ত সহায়তা, ব্যবসায় আধুনিকীকরণ প্রভৃতি সংরক্ষণমূলক সহায়তা।

শিল্প কারখানা কীভাবে পরিবেশ দূষণ করে?

শিল্প কারখানা কীভাবে পরিবেশ দূষণ করে?আমাদের চারপাশে সবকিছু যা আমাদের জীবনধারাকে প্রভাবিত করে, তাকে পরিবেশ বলে। শিল্প কারখানা বনজ সম্পদ নিধন থেকে শুরু করে জলাশয় ভরাট পর্যন্ত বিভিন্ন কাজে পরিবেশের ভারসাম্য নষ্ট করে পরিবেশ দূষণ করে। প্রতিষ্ঠানের বর্জ্য পদার্থ অপরিশোধিত অবস্থায় নদী-নালা ও খাল-বিলসহ অন্যান্য জলাশয়ে ফেলা হয়। ফলে পানি দূষণের সাথে অন্যান্য দূষণ পরিবেশের … Read more

ব্যবসায় সরকারকে কীভাবে সাহায্য করতে পারে?

ব্যবসায় সরকারকে কীভাবে সাহায্য করতে পারে?কর ও রাজস্ব দিয়ে ব্যবসায় সরকারকে সাহায্য করতে পারে। ব্যবসায় প্রধান পৃষ্ঠপোষক হলো সরকার। ব্যবসায় কাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য সরকার বিভিন্নভাবে ব্যবসায়ীদের সহযোগিতা করে। তাই ব্যবসায়ীকে সরকারের কাছে নির্ধারিত হারে নিয়মিত কর দিতে হয়। এর মাধ্যমে ব্যবসায় সরকারের প্রতি দায়িত্ব পালন করে।

ব্যবসায়ী কাকে বলে?

ব্যবসায়ী কাকে বলে?ব্যবসায়ী বলতে একজন প্রতিষ্ঠাতা, মালিক বা একটি বাণিজ্যিক উদ্যোগের সংখ্যাগরিষ্ঠ অংশীদার বা শেয়ারহোল্ডারদের বোঝানো হয়। শব্দটি দ্বারা মাঝে মাঝে কোন কর্পোরেশন, এন্টারপ্রাইজ, ফার্ম অথবা কোন সংস্থার একজন দেবদূত বিনিয়োগকারী বা অনানুষ্ঠানিক বিনিয়োগকারীকেও বোঝানো হয়ে থাকে। একজন ব্যবসায়ী প্রচলিত পণ্য বা সেবার ধারণা নিয়ে ব্যবসা শুরু করেন। ব্যবসায়ী কর্মীদের কল্যাণ ও গ্রাহকদের সন্তুষ্টি নিয়েই … Read more

ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ

Favourable Environment for Developing Business Entrepreneurship আমরা যদি উন্নত বিশ্বের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে, তাদের অগ্রগতির একটি প্রধান কারণ হলো ব্যবসায় প্রতিষ্ঠা, পরিচালনা ও সম্প্রসারণের অনুকূল পরিবেশ। বিদেশি মেধা, মনন ও দক্ষতার খুব বেশি ঘাটতি নেই। শুধুমাত্র অনুকূল পরিবেশের অভাবে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার জন্য নিম্নোক্ত অনুকূল পরিবেশ থাকা উচিত – উন্নত অবকাঠামোগত উপাদান ব্যবসায় পরিচালনার জন্য … Read more

বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা

বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ সকল ক্ষেত্রে অনুকূল নয়। বেশকিছু বাধার কারণে এখনো উদ্যোগ উন্নয়ন কাঙ্খিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। নিম্নে বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা গুলো বিশ্লেষণ করা হলো – সুষ্ঠু পরিকল্পনার অভাব উন্নয়নের জন্য নিয়ম তান্ত্রিক উপায়ে ও পর্যায়ক্রমে বাস্তবায়ন সম্ভব এমন পরিকল্পনা প্রয়োজন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, আমাদের দেশে এরকম ব্যাপক সুপরিকল্পনার অভাব রয়েছে। চাকরির প্রতি … Read more

সব উদ্যোগই ব্যবসায় উদ্যোগ না কেন?

বৈশিষ্ট্যগত দিক থেকে উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ আলাদা। যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলে। অন্যদিকে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায় উদ্যোগ বলে। উদ্যোগে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকা বাধ্যতামূলক নয়। কিন্তু ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা। উদ্যোগের মাধ্যমে সব ব্যবসায় উদ্যোগ শুরু হয়। কিন্তু সব উদ্যোগকে … Read more

ক্ষুদ্র ও কুটির শিল্পে বাজার নৈকট্য প্রয়োজন হয় কেন?

উৎপাদিত পণ্য সহজে ও দ্রুত বিক্রি করার জন্য ক্ষুদ্র ও কুটির শিল্পে বাজারের নৈকট্য প্রয়োজন। বাজারের কাছাকাছি অবস্থান হওয়া হলো বাজারের নৈকট্য। সাধারণত ক্ষুদ্র ও কুটির শিল্পের আকার ক্ষুদ্র পরিসরের হয়। বাজারের কাছাকাছি হলে উৎপাদনের কাঁচামাল কিনতে সুবিধা হয়। আবার, উৎপাদিত পণ্য দ্রুত বিক্রয়ের ক্ষেত্রেও এটি সাহায্য করে। ফলে এসব শিল্পের ধারাবাহিকতা ও বিকাশে গতি … Read more

error: Content is protected !!