ই কমার্স কাকে বলে? ই কমার্স এর পূর্ণরূপ, ই কমার্সের প্রকারভেদ, ই কমার্সের সুবিধা, ই কমার্সের অসুবিধা

ই কমার্স এর পূর্ণরূপ কি? ই কমার্স এর পূর্ণরূপ হলোঃ Electronic Commerce বা E-commerce বা ই কমার্স। ই কমার্স কাকে বলে? ইন্টারনেট এর মাধ্যমে ব্যবসায়িক লেনদেন ও সুবিধা ব্যবহার করাকে ই কমার্স বলে। ই কমার্স হলো একটি আধুনিক ও ডিজিটাল ব্যবসা পদ্ধতি। ব্যবসার সকল কার্যক্রম অনলাইনে পরিচালনা করা হয়ে থাকে। ইন্টারনেট ব্যবহার করে ক্রেতা ঘরে … Read more

শিল্প বলতে কি বোঝায়?

প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করার প্রক্রিয়াকে শিল্প বলে। এটি পণ্যদ্রব্য উৎপাদনের সাথে জড়িত। সম্পদের রূপ বা আকার পরিবর্তনের মাধ্যমে শিল্প নতুন উপযোগ তৈরি করে। হ্যাচারি, হাঁস-মুরগির খামার, সেতু নির্মাণ প্রভৃতি শিল্পের উদাহরণ।

নট্রামস কি?

নট্রামস হলো শিক্ষা মন্ত্রাণালয় কর্তৃক পরিচালিত আত্মকর্মসংস্থানমূলক কাজে প্রশিক্ষণ প্রদানকারী একটি প্রতিষ্ঠান। এর প্রধান কাজ হলো বেকার যুবক-যুবতীদের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়া। এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিতে পারে। এভাবে বেকার সমস্যা সমাধান ও আত্মকর্মসংস্থানে উৎসাহিতকরণ নট্রামসের উদ্দেশ্য।

শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কোনটি?

শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যাটি হলো পরিবেশ দূষণ। প্রকৃতির স্বাভাবিক অবস্থায় কোনো নেতিবাচক প্রভাব পড়লে পরিবেশ দূষণ হয়। শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ও রাসায়নিক দ্রব্য নদী-নালায় পড়ে পানি দূষণ হয়। অপচনশীল দ্রব্য মাটিতে মিশে মাটির উর্বরতা নষ্ট হয়। কল-কারখানার বিকট শব্দ ও ধোঁয়ার মাধ্যমে শব্দ ও বায়ু দূষিত হয়। তাই বলা যায়, শিল্পের উন্নয়নে সবচেয়ে বড় সমস্যা … Read more

কারবারি বাট্টা কাকে বলে? নগদ বাট্টা কাকে বলে?

কারবারি বাট্টা(Trade Discount) কাকে বলে? পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যে বাট্টার কথা বলা হয় বা দেয়া থাকে তাকে কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টা হিসাবভূক্ত হয় না। পণ্যের তালিকা মূল্য থেকে যে পরিমাণ টাকা ছাড় দিয়ে বিক্রেতা বিক্রয় মূল্য নির্ধারণ করেন তাকে কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টার জন্য কোন প্রকার জাবেদা দাখিলা দেওয়া হয় না। … Read more

ব্যবসায় উদ্যোগ কিভাবে পরনির্ভরশীলতা দূর করে?

মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে কোন ব্যবসায় স্থাপন করা হলো ব্যবসায় উদ্যোগ। এ উদ্যোগ নেওয়া ফলে একজন ব্যক্তি সহজে স্বাবলম্বী হতে পারেন। এ পেশায় তিনি অন্যের ওপর নির্ভর না করে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এছাড়া তিনি অন্যের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। এভাবে উদ্যোক্তা ব্যবসায় উদ্যোগের মাধ্যমে পরনির্ভরশীলতা দূর করে থাকেন।

শিল্প কাকে বলে?

যে প্র্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং একে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে। শিল্প উৎপাদনের বাহন। উৎপাদনের প্রক্রিয়া ও কর্মপ্রচেষ্টার ভিন্নতার কারণে শিল্পকে প্রধানত নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করার প্রক্রিয়াকে শিল্প বলে। এটি পণ্যদ্রব্য উৎপাদনের সাথে … Read more

শেয়ার বলতে কি বোঝায়?

কোম্পানির শেয়ার মূলধনের ক্ষুদ্র ও সমান একককে শেয়ার বলে। নিয়ম অনুযায়ী কোম্পানির সংগঠনের মোট মূলধনকে নির্দিষ্ট সমমূল্যের ক্ষুদ্র সমান এককে ভাগ করা হয়। এরূপ প্রতিটি একক শেয়ার মূলধনের অংশ। তাই এ একক কেনার মাধ্যমে প্রত্যেক শেয়ারহোল্ডার কোম্পানির আংশিক মালিকানা লাভ করেন। যিনি শেয়ার কেনেন তাকে শেয়ারহোল্ডার এবং শেয়ার বিক্রয় থেকে সংগৃহীত অর্থকে শেয়ার মূলধন বলে।

error: Content is protected !!