খাদি কাপড়ের বিশেষত্ব কী?

খাদি কাপড়ের বিশেষত্ব হলো এর সবটাই হাতে প্রস্তুত। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামেই মূলত খাদি কাপড় তৈরি হতো। তুলা থেকে হাতে সুতা কাটা হয়। গ্রামবাসীরা অবসর সময়ে সুতা কাটে। এদের বলা হয় কাটুনি। গ্রামে বাড়ির আশপাশে তুলার গাছ লাগানোর রীতি আছে। সেই গাছের তুলা দিয়ে সুতা কাটা ও হস্তচালিত তাঁতে এসব সুতায় যে কাপড় প্রস্তুত করা … Read more

নকশিকাঁথা কখন, কারা এবং কিভাবে তৈরি করত?

বর্ষাকালে যখন চারিদিকে পানি থৈ থৈ করে তখন গ্রামের মেয়েরা নকশিকাঁথাগুলো তৈরি করে। কাঁথার উপর সুঁই-সুতার নকশা তুলে নকশিকাঁথাগুলো তৈরি করা হতো। একটি সাধারণ আকারের নকশিকাঁথা সেলাই করতে কমপক্ষে ছয় মাস সময় লাগে। কাঁথার প্রতিটি সুঁচের ফোঁড়ের মধ্যে লুকিয়ে থাকে একেকটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ ও জীবনগাঁথা। আরো পড়ুনঃ

মসলিন কাপড় কোথায় তৈরি হতো এবং এটি কিভাবে তৈরি হতো?

দুনিয়াজোড়া আলোড়ন তোলা ঢাকাই মসলিন তৈরি হতো ঢাকার অদূরে ডেমরা এলাকায়। সেখানকার তাঁতিরা মোগল বাদশাহদের এই বিলাসের বস্তু তৈরি করতেন। মসলিন খুব সূক্ষ্ম সূতা দ্বারা তৈরি করা হতো। ভালোমানের কয়েক শ গজ মসলিন খুব সহজেই একটি আংটির মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। তবে এরকম কাপড় বোনার কারিগরি দক্ষতা ও শিল্পীমন থাকা আবশ্যক। আরো … Read more

হাসিয়া বলতে কী বোঝায়?

গৃহ নির্মাণের কাজে কাঠের ব্যবহার বহুল প্রচলিত। আর কাঠের তৈরি খাট, পালঙ্ক, খুঁটি, দরজা ইত্যাদিতে যে কারুকার্য করা হয় সে কারুকার্যকে ‘হাসিয়া’ বলে।

কাপড়ের পুতুলকে কেন প্রতীকধর্মী বলা হয়?

আমাদের দেশের গ্রামীণ সমাজের ঐতিহ্য, পোশাক, পরিচ্ছদ এবং জীবনের প্রতিচ্ছবি হলো কাপড়ের পুতুল। এগুলো বিদেশে আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধি হিসেবে কাজ করে বলে এদেরকে প্রতীকধর্মী বলা হয়।

বড়ো বড়ো কাপড়ের কারখানা শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে কেন?

শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে যে আর্দ্রতা তৈরি হয় তা জামদানি শাড়ি বোনার জন্য অপরিহার্য বস্তু। মূলত ভৌগলিক অবস্থান, আবহাওয়া এবং পরিস্থিতির জন্যই শীতলক্ষ্যা নদীর তীরে বড়ো বড়ো কাপড়ের কারখানা গড়ে উঠেছে।

জামদানি শাড়ি আমাদের গর্বের বস্তু কেন?

আগে যারা মসলিন বুনত, তাদেরই বংশধররা বর্তমানে জামদানি শাড়ির ঐতিহ্যকে ধারণ করেছে। ঐতিহ্যের সঙ্গে সঙ্গে শিল্প ও কারিগরি দক্ষতার মিশেল হয়েছে বলে জামদানি শাড়ি যেমন বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে, তেমনি তা আমাদের গর্বের বস্তু হিসেবে চিহ্নিত হয়েছে।

error: Content is protected !!