‘প্রভাতফেরি’ কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে?

প্রভাতফেরি হলো একুশে ফেব্রুয়ারির সকালবেলার বিশেষ অনুষ্ঠান। সাধারণত ভোরবেলায় দল বেঁধে পাড়ায় পাড়ায় গান গেয়ে সবাইকে জাগিয়ে তোলার অনুষ্ঠানকে প্রভাতফেরি বলা হয়। তবে বাংলাদেশে এ অনুষ্ঠান একটি বিশেষ অর্থ বহন করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে শহিদ হওয়া রফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেকের স্মরণে প্রতিবছর ২১শে ফেব্রুয়ারিতে প্রভাতফেরি করা হয়।

‘বাংলা বুলি তার মুখে ফুটতে পায় না।’- কেন?

লখা কথা বলতে পারে না বলে তার মুখে বাংলা বুলি ফুটতে পায় না।লখা অতি সাধারণ এক কিশোর। সে কথা বলতে পারে না। কারণ সে জন্ম থেকেই বোবা। কথা বলতে না পারলেও সে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে শহিদ মিনারে যায়। সবার সঙ্গে গলা মিলিয়ে সেও গাইতে চায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। কিন্তু … Read more

লখা হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল কেন?

গাছের উঁচু ডাল থেকে ফুল পেড়ে আনার জন্য লখা হাতের মুঠো পাকিয়ে শক্ত করে নিল।লখা শহিদ মিনারে গিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে চায়। তাই সে খুব ভোরে ভয়কে পিছনে ফেলে সেই অদ্ভুদ গাছটার নিচে পৌঁছে যায়। গাছটির উঁচু ডালে রক্তের মতো টকটকে লাল ফুল ফুটে আছে। ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে গাছের উঁচু ডাল থেকে সে এক … Read more

‘জিতে গেছি আমি। গর্বে বুক ফুলে ওঠে লখার।’-কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ফুল নিয়ে লখা মাটিতে নেমে আসার পর মনে করে সে জিতে গেছে এবং গর্বে তার বুক ফুলে ওঠে।লখা প্রতিদিন ফুটপাতে ঘুমায়। কিন্তু একুশে ফেব্রুয়ারির দিন সে খুব ভোরে মায়ের কাছ থেকে উঠে পড়ে। বনে একটি কাঁটাযুক্ত গাছে উঠে রক্তলাল ফুল তুলে আনে। কাঁটার আঘাতে তার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যায় কিন্তু এতকিছুর পরও সে ফুল … Read more

error: Content is protected !!