উত্তরের দেশ থেকে পাখিরা উড়ে আসে কেন?

প্রচণ্ড শীতের ভয়ে পাখিরা উত্তরের দেশ থেকে উড়ে আসে। উত্তরের দেশগুলোর শীতকালে প্রচণ্ড ঠাণ্ডা পড়ে। এত ঠাণ্ডায় পাখিদের পক্ষে সেখানে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়ায়। তাই বাঁচার জন্য তারা অপেক্ষাকৃত কম ঠাণ্ডা পড়ে, এমন দেশের দিকে উড়ে আসে। এ কারণে শীতকালে উত্তরের দেশ থেকে পাখিরা ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে উড়ে আসে।

ঝুড়ি নিয়ে লাটু লেবুগাছের ওখানে গিয়েছিল কেন?

আঘাত পাওয়া পাখিটির বাসা বেঁধে দেওয়ার জন্য লাটু ঝুড়ি নিয়ে লেবু গাছের ওখানে গিয়েছিল। লাটু আর কুমু ডানায় গুলি খাওয়া পাখিটার থাকার জন্য চিন্তা করে। পাখিটাকে সুস্থ করার জন্য তারা অনেক চিন্তাভাবনা করে শেষ পর্যন্ত বাসা তৈরি করার সিদ্ধান্ত নেয়। পাখিটাকে রাখার জন্য লাটু লেবুগাছের ডালে বাসা বেঁধে দেয়। যাতে সেটি ভাঙা ডানা নিয়ে মাটিতে … Read more

লাটু কীভাবে পাখিটিকে বাঁচাল?

লাটু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেবা দিয়ে পাখিটিকে বাঁচাল। পাখিটির দুরবস্থা দেখে লাটু বুদ্ধি করে গাছের ডালের সঙ্গে ঝুড়ি বেঁধে সেখানে ওর থাকার ব্যবস্থা করল। যেন কেউ দেখতে না পায়, আবার নিজের খাবার নিজেই খুঁটে খেতে পারে। তারপর কাটা জায়গায় লাগানোর জন্য একটা হলদে মলম লাগিয়ে দিল। পাখিটি এতে করে আরামবোধ করতে লাগল। কিছুদিন পরে পাখিটি … Read more

পাখিটা কুমুর ছুড়ে দেওয়া বিস্কুটের দিকে ফিরেও তাকাল না কেন?

পাখিটা ভয়ে কুমুর ছুড়ে দেওয়া খাবারের দিকে ফিরেও তাকাল না। বুনো হাঁসটা শিকারির গুলিতে আহত হয়েছিল। এই ঘটনায় হাঁসটা আতঙ্কিত হয়ে পড়ে, সে ভয় পায়। তাই কুমু তার দিকে বিস্কুট ছুড়ে দিলে সে ভয়ে পাথরের মতো জমে যায়; বিস্কুটের দিকে ফিরেও তাকায় না।

কুমু-লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন?

কুমু-লাটুর মনে কোনো সন্দেহ রইল না কারণ পাখিটি ক্রমাগত উড়তে লাগল।কুমু আর লাটুর সেবায় আর নিজের চেষ্টায় পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। তার যে পাখায় গুলি লেগেছিল সেটি সেরে উঠেছে। এখন সে উড়তে পারে, তবে খুব ভালোমতো পারে না। একদিন বুনো হাঁসরা যখন উড়তে লাগল কুমুুর পাখিও অনেকখানি উঁচুতে উড়ে গেল কিন্তু তখনই নেমে … Read more

কবিতা লিখতে গেলে কেন শব্দ জানতে হবে?

কবিতা লিখতে গেলে শব্দ জানতে হবে। কারণ শব্দ দিয়েই কবিতা বানাতে হয়।কবিরা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে, মিলিয়ে কবিতা লেখেন। চোখে-বুকে স্বপ্ন আর শব্দের প্রতি ভালোবাসা তাঁদের কবিতা লিখতে অনুপ্রেরণা জোগায়। কবিতা লিখতে হলে শব্দের বর্ণ, গন্ধ, সুর, ছন্দ, রূপ, রং চিনতে ও জানতে হয়। কারণ শব্দের পর শব্দ বসিয়েই বানাতে হয় কবিতা। তাই … Read more

কবিতার জন্য শব্দের প্রয়োজনীয়তা কীরূপ?

কবিতা লেখার জন্য প্রথমে জানতে হবে শব্দ। তাই কবিতা লেখার জন্য শব্দের প্রয়োজনীয়তা অনেক।বাংলা ভাষার শব্দভান্ডার হাজার বছরের সংযোজন-বিয়োজনের মধ্য দিয়ে বর্তমান রূপ লাভ করেছে। হরেক রকম শব্দ রয়েছে এ ভাষায়। রং, গন্ধ, বর্ণ, সুর, ছন্দে রয়েছে এর বিভিন্নতা। এগুলোর কোনো কোনোটির গায়ে রয়েছে হলুদ-সবুজ-লাল-নীল-বাদামি-খয়েরি রং। কোনো কোনো শব্দে বাঁশি, হাসি, বেহালার সুর, আবার কোনো … Read more

‘স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা’-কথাটি বুঝিয়ে লিখ।

স্বপ্নই মানুষের মনে নতুন নতুন ভাবনার সৃষ্টি করে বলে সে হয়ে ওঠে মহৎ ব্যক্তি।যে মানুষ স্বপ্ন দেখতে জানে না তার পক্ষে জীবনে বড় হওয়া সম্ভব নয়। স্বপ্নই জীবনের বড় হওয়ার অনুপ্রেরণা। স্বপ্নই মানুষকে বেঁচে থাকার নান্দনিক ভাবনা তৈরি করে দেয়। মনে স্বপ্ন থাকলে ছন্দ আর শব্দ নেচে নেচে আসে। মানুষ সবকিছু করতে পারে মনে স্বপ্ন … Read more

error: Content is protected !!