লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড, ভাবসম্প্রসারণ

মূলভাব: লাইব্রেরি হলো জ্ঞানের আধার। কোনো জাতির উন্নয়নে লাইব্রেরির ভূমিকা অসামান্য। কেননা, লাইব্রেরির মাধ্যমেই মানুষের মেধা ও মননের বিকাশ সাধন হয়ে থাকে। সম্প্রসারিত ভাব: লাইব্রেরি তার সঞ্চিত সম্পদ দিয়ে অতীত আর বর্তমানের মধ্যে সেতুবন্ধ রচনা করে। কেননা, এখানে মানুষের চিন্তার অমূল্য সম্পদ জ্ঞান সঞ্চিত থাকে। একটা জাতির মেধা, মনন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক হিসেবে … Read more

নানান দেশের নানান ভাস বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা? ভাবসম্প্রসারণ

মূলভাব: মাতৃভাষায় কথা বলার মাধ্যমেই মানুষ তার মনের ভাব সাবলীলভাবে প্রকাশ করতে পারে। পৃথিবীতে বহু ভাষা বিদ্যমান থাকলেও মাতৃভাষায় কথা বলে যে আনন্দ ও তৃপ্তি পাওয়া যায়, তা আর কোনো ভাষাতেই পাওয়া সম্ভব নয়। সম্প্রসারিত ভাব: মাতৃভাষায় কথা বলতেই মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করে। পৃথিবীতে সাড়ে তিন হাজারের উপর ভাষা রয়েছে, যার প্রত্যেকটি একেক জাতির নিজস্ব ভাষা। … Read more

আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে, ভাবসম্প্রসারণ

মূলভাব: মানুষের পরিচয় ফুটে ওঠে তার কাজের মধ্য দিয়ে। কাজের মাধ্যমেই একজন মানুষ সমাজে বড়ো হয়ে উঠতে পারে। কথার ফুলঝুরি নয়, অক্লান্ত পরিশ্রমই কেবল একজন মানুষকে প্রতিষ্ঠিত করতে পারে। সম্প্রসারিত ভাব: সমাজে এমন অনেক মানুষ রয়েছে, যারা অকারণে কথা বলে এবং আলস্যে সময় কাটায়। তারা নিজেরা তো কাজ করেই না বরং বিনা কারণে অন্যের কাজের … Read more

পিতামাতা গুরুজনে দেবতুল্য জানি, যতনে মানিয়া চলো তাহাদের বাণী, ভাবসম্প্রসারণ

মূলভাব: পিতামাতা আমাদের জন্ম দিয়েছেন এবং তাঁরা আমাদের স্নেহ-মমতায় বড়ো করে তোলেন। পিতামাতা ও গুরুজনদের দেওয়া সৎবুদ্ধি আমাদের জীবনকে মঙ্গলময় করে তোলে। তাই বাবা, মা ও অন্যান্য গুরুজনের আদেশ-উপদেশ আমাদের সবসময় মেনে চলা উচিত। সম্প্রসারিত ভাব: পিতামাতার অবদানের কথা বলে শেষ করা যায় না। তাই তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতারও শেষ নেই। পিতামাতার পাশাপাশি অন্য গুরুজনরাও … Read more

ধ্বনি কাকে বলে?

ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। মানুষের মুখ থেকে উচ্চারিত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে।সহজভাবে বলতে গেলে, আমরা যখন কথা বলি, তখন আমাদের মুখ থেকে যে আওয়াজ বের হয়, যার সাহায্যে মনের ভাব প্রকাশ করা যায়, সেটাই হলো ধ্বনি। যেমন, ‘ক’, ‘খ’, ‘আ’, ‘ই’ – এগুলো সবই এক একটি ধ্বনি। এই ধ্বনিগুলো একত্রিত হয়ে শব্দ এবং বাক্য … Read more

সমাজের কাজ কেবল মানুষকে টিকে থাকার সুবিধা দেওয়া নয় (সারাংশ)

সমাজের কাজ কেবল মানুষকে টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি ও জবরদন্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি। … Read more

বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই (সারাংশ)

বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু চরিত্র তদপেক্ষাও অধিকতর মূল্যবান। অতএব কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভাণ্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করা শ্রেয়। প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সর্পের মস্তকে মণি থাকে। মণি … Read more

এ কথা নিশ্চিত যে, জনসংখ্যার ঊর্ধ্বগতি জাতীয় জীবনে উন্নয়নের গতিকে শ্লথ করে …. (সারাংশ)

এ কথা নিশ্চিত যে, জনসংখ্যার ঊর্ধ্বগতি জাতীয় জীবনে উন্নয়নের গতিকে শ্লথ করে। সমাজ ও পরিবারের জীবনেও তা নানা প্রতিকূল প্রভাব বিস্তার করে। অধিক জনসংখ্যার ভারে ন্যুজ সমাজ তার সদস্যদের সামাজিক অধিকারের নিশ্চয়তা দিতে পারে না। যেমন, শিক্ষালাভের অধিকার একটি সামাজিক অধিকার। কিন্তু দারিদ্র্যপীড়িত সমাজে শিক্ষার ব্যাপক প্রসার অত্যন্ত কঠিন। বাংলাদেশের বিপুল জনসংখ্যা এখনও শিক্ষালাভের সুযোগ … Read more

error: Content is protected !!