মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। ভাবসম্প্রসারণ

মূলভাব: পৃথিবীতে মানুষের শারীরিক উপস্থিতির সময় খুবই স্বল্প। এসময়ের মাঝে কেউ যদি মহৎ অবদান রাখে তবে সে স্মরণীয় হয় মহাকালের ইতিহাসে। অন্যথায় হারিয়ে যায় কালের গর্ভে। সম্প্রসারিত ভাব: প্রকৃতির নিয়মেই মানুষ জন্মগ্রহণ করে আস্তে আস্তে বড়ো হয় এবং একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্বল্পকালব্যাপী জীবনে মানুষ যদি কেবল ব্যক্তিগত ভোগ-বিলাস ও সুখ-স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যস্ত থাকে … Read more

দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। ভাবসম্প্রসারণ

মূলভাব: শিক্ষা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শিক্ষার চেয়েও চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কোনো শিক্ষিত লোক যদি চরিত্রহীন হয়, তবে অবশ্যই তার সঙ্গ পরিহার করা উচিত। সম্প্রসারিত ভাব: বিদ্বান লোক সৎ না হলে তার সান্নিধ্য কখনোই কাম্য নয়। কুপ্রবৃত্তিগুলো তাদের নিত্যসঙ্গী। এসব মানুষ নৈতিক চরিত্রে দুর্বল। এদের স্বভাব অন্যের ক্ষতি করা। সমাজ, দেশ … Read more

চরিত্র মানবজীবনের মুকুটস্বরূপ। ভাবসম্প্রসারণ

মূলভাব: মানুষকে বিচার করা হয় তার চরিত্র দিয়ে। রাজার মাথায় মুকুট দেখে যেমন রাজাকে চেনা যায়, তেমনি মানুষের চরিত্র বিচার করে মানুষের প্রকৃতি সম্পর্কে ধারণা করা যায়। সম্প্রসারিত ভাব: চরিত্র পরশমানিকের মতো, যার ছোঁয়ায় মন্দ হতে পারে ভালো। চরিত্রশক্তিতে বলীয়ান না হলে মানুষ সহজেই হীন লালসার ফাঁদে পড়ে, অপকর্মে লিপ্ত হয়। ফলে নৈতিক অবক্ষয় দেখা … Read more

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। ভাবসম্প্রসারণ

মূলভাব: আজকের শিশুদের উপরই নির্ভর করছে আগামী দিনের দেশ ও জাতির সম্ভাবনা। প্রতিটি শিশুর অন্তরেই অনন্ত সম্ভাবনায় অন্তর্নিহিত রয়েছে জাতীয় নেতৃত্ব। তাই শিশুর যথোপযুক্ত বিকাশের উপর নির্ভর করে জাতির ভবিষ্যৎ। সম্প্রসারিত ভাব: আজকের শিশুরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার। এ শিশুই একদিন বড়ো হয়ে জাতীয় জীবনের বৃহত্তর দায়িত্ব পালন করবে। আজকের শিশুই আগামী দিনে জাতির ভার বহন … Read more

প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। ভাবসম্প্রসারণ

মূলভাব: মানুষ প্রয়োজন ছাড়া এ পৃথিবীতে কোনো কিছুই উদ্ভাবন করেনি। প্রয়োজনই মানুষের সব আবিষ্কার ও উদ্ভাবনের মূল প্রেরণা। পৃথিবীতে মানুষ প্রয়োজনের তাগিদেই উদ্ভাবন করেছে বিচিত্র সব জিনিস। সম্প্রসারিত ভাব: বর্তমানে যে সুন্দর পৃথিবী, আদি অবস্থায় এর রূপ এমন ছিল না। আদিম মানুষেরা নিজেদের বেঁচে থাকার প্রয়োজনে খাদ্য আহরণ ও সংরক্ষণ করত। প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত … Read more

তরুলতা সহজেই তরুলতা, পশুপাখি সহজেই পশুপাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ। ভাবসম্প্রসারণ

মূলভাব: বৃক্ষ অথবা জীবজন্তুর আত্মপরিচয় তাদের নামের মধ্যেই নিহিত। কিন্তু মানুষকে অনেক চেষ্টা-সাধনা, পরিশ্রম আর কল্যাণকর কর্মসম্পাদনের মাধ্যমে মানুষরূপে আত্মপ্রকাশ করতে হয়। সম্প্রসারিত ভাব: পৃথিবীর অসংখ্য সৃষ্টির প্রত্যেকটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। যেমন: তরুলতা জন্মের সঙ্গে সঙ্গেই এ নামে পরিচিতি লাভকরে। পশুপাখির ক্ষেত্রেও একই কথা। কিন্তু মানুষের ক্ষেত্রে এর ভিন্নতা লক্ষ করা যায়। কারণ মানুষ … Read more

যে একা সেই সামান্য। যাহার ঐক্য নাই, সেই তুচ্ছ।বা একতাই বল।ভাবসম্প্রসারণ

মূলভাব: মানুষ সামাজিক জীব। একতাবদ্ধ হয়েই তাকে সমাজে বসবাস করতে হয়। একা সে অসহায় ও নিঃসঙ্গ। যে মানুষ জীবন চলার পথে ঐক্যবদ্ধভাবে চলে না সে শক্তিতে দুর্বল এবং সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে অতি নগণ্য। সম্প্রসারিত ভাব: পৃথিবীর জন্মলগ্নে মানুষ একা ও বিচ্ছিন্নভাবে বসবাস করত। তখন মানুষ ছিল খুবই অসহায়। প্রাকৃতিক দুর্যোগ, বন্য জীবজন্তুর আক্রমণ আর নানা … Read more

যে সহে, সে রহে, ভাবসম্প্রসারণ

মূলভাব: জীবনের চলার পথে অনেক লাঞ্ছনা, গঞ্জনা ও যাতনা সহ্য করতে হতে পারে। কিন্তু এতে ধৈর্য হারালে চলবে না বরং সহনশীলতার সঙ্গে সব ধরনের প্রতিকূলতাকে মোকাবিলা করার মতো মানসিক ক্ষমতার অধিকারী হতে হবে। সম্প্রসারিত ভাব: মানবজীবনে চলার পথ বড়োই বন্ধুর। জীবনের নানা প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করে মানুষকে এগিয়ে যেতে হয়। রোগ-শোক, দুঃখকষ্ট, দারিদ্র্য ও … Read more

error: Content is protected !!