ঘর্ষণ না থাকলে বেগের কি কোনো পরিবর্তন হতো?

ঘর্ষণকে কাজে লাগিয়ে বেগের কাঙ্খিত মান অর্জন করা সম্ভব হয়। ঘর্ষণ না থাকলে রাস্তা দিয়ে গাড়ি চলতে পারতো না। আবার চলন্ত গাড়ি অনন্তকাল রাস্তা ধরে চলতে থাকতো; ব্রেক প্রয়োগ করে থামানো সম্ভব হতো না।  সুতরাং ঘর্ষণ না থাকলে প্রাণী, যানবাহন, নৌযান সবকিছুর বেগই আমাদের দেখা বেগের চেয়ে ভিন্ন হতো।

স্পর্শ বল ও অস্পর্শ বলের মধ্যে পার্থক্য

 স্পর্শ বল ও অস্পর্শ বলের মধ্যে পার্থক্য নিম্নরূপ – নং   স্পর্শ বল অস্পর্শ বল  ১ যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে। যে বল দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।  ২ স্পর্শ বলের উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল, টান বল এবং সংঘর্ষের সময় সৃষ্ট বল। … Read more

অবস্থান কাকে বলে?

অবস্থান বলতে কোনো বিন্দু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোথায় রয়েছে তা বোঝায়। যেমন আমরা স্কুল হতে বাসায় যাওয়ার পথে আমাদের অবস্থান ভিন্ন হতে পারে। আমরা যত বাসার কাছে যাব স্কুল সাপেক্ষে আমাদের অবস্থান তত দূরে হবে এবং বাড়ি সাপেক্ষে অবস্থান কাছে হবে।

তাপধারণ ক্ষমতা কাকে বলে?

কোনো বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর তাপধারণ ক্ষমতা বলে। তাপধারণ ক্ষমতা বস্তুর উপাদান এবং ভরের উপর নির্ভরশীল। এর একক JK-1। কোনো বস্তুর তাপধারণক্ষমতা 10 JK-1 বলতে বুঝায় যে ঐ বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 10 J তাপের প্রয়োজন।

টরিসেলির শূন্যস্থান কি?

একমুখ বন্ধ এক মিটার লম্বা একটি পারদপূর্ণ কাচ নলকে পারদপূর্ণ পাত্রে উল্টা করে খাড়াভাবে রাখলে পারদস্তম্ভের উচ্চতা 76  cm এ নেমে আসে। কাচনলের বাকি অংশ অর্থাৎ পারদের উপরিতল হতে কাচনলের বন্ধ প্রান্ত পর্যন্ত স্থানটুকু শূন্য থাকে। এই শূন্য স্থানকে টরিসেলির শূন্যস্থান বলে।

error: Content is protected !!