এক নিউটন বল কাকে বলে?
যে পরিমাণ বল 1 kg ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে 1 ms-2 ত্বরণ সৃষ্টি করে তাকে 1 N বল বলে।
যে পরিমাণ বল 1 kg ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে 1 ms-2 ত্বরণ সৃষ্টি করে তাকে 1 N বল বলে।
আমরা যখন হাঁটি বা দৌড়াই তখন আমরা ভূমিতে বল প্রয়োগ করি। ভূমিও আমাদের ওপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। উক্ত প্রতিক্রিয়া বলই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেয়। কিন্তু বালিতে বল প্রয়োগ করা হলে বালি নিচের দিকে নেমে যায়। এতে আমাদের ওপর বালির প্রতিক্রিয়া বলও কমে যায়। তাই সমুদ্রসৈকতে বালির মধ্যে আমরা দ্রুত বেগে … Read more
আমরা জানি, কোনো বস্তুর গতিশক্তি বস্তুর ভর ও গতিবেগের ওপর নির্ভরশীল। বন্দুক ও গলির ভরের মধ্যে বন্দুকের ভর অনেক বেশি। আবার, বন্দুকের বেগের চেয়ে গুলির বেগ অনেক বেশি হয়। কিন্তু গতিশক্তি ভরের সমানুপাতিক হলেও বেগের বর্গের সমানুপাতিক হওয়ায় বন্দুকের তুলনায় গুলির গতিশক্তি বেশি হবে।
সময়ের সাথে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ 9.8 ms-2 বলতে বোঝায় অভিকর্ষজ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকলে তার বেগ প্রতি সেকেন্ডে 9.8 ms-1 করে বৃদ্ধি পেতে থাকে।
বল ও সরণের মান সমান হলেও কাজ ভিন্ন হতে পারে। কারণ, কাজ, W = Fscosθ।এখন বল ও সরণের মান এক হলে এদের মধ্যবর্তী কোণের উপর ভিত্তি করে কাজের মান ভিন্ন হবে।θ = 0° হলে কাজ সর্বোচ্চ এবং 180° হলে কাজ ঋণাত্মক বা সর্বনিম্ন হবে।
রেডিওথেরাপি শব্দটি ইংরেজি Radiation Therapy শব্দের সংক্ষিপ্ত রূপ। রেডিওথেরাপি হলো কোনো রোগের চিকিৎসায় আয়ন সৃষ্টিকারী (তেজস্ক্রিয়) বিকিরণের ব্যবহার।
চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে ও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে পুনঃশীলিভবন বলে।
1 kWh ক্ষমতাসম্পন্ন কোনো যন্ত্র এক ঘণ্টায় যে কাজ সম্পন্ন করে তাকে 1 kWh বা এক কিলোওয়াট ঘণ্টা বলে। সাধারণত বিদ্যুৎ শক্তির হিসাব-নিকাশের সময় কিলোওয়াট ঘণ্টা (kWh) এককটি ব্যবহার করা হয়। এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘণ্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘণ্টা বলে।1 kWh = 3.6×106 J